Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

কল আছে জল নেই! পুকুরের নোংরা জল খেয়ে দিন কাটাচ্ছেন এলাকাবাসী, ভ্রূক্ষেপ নেই প্রশাসনের

সুরজিত দাস, নদীয়াঃ নদীয়ার কালীগঞ্জ থানার পাগলা চণ্ডী এলাকার পানিঘাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাকান্তপুর সহ বেশ কয়েকটি গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার সাধারণ মানুষ। গ্রামে রয়েছে জলের ট্যাংক, রয়েছে কল, কিন্তু সেই ট্যাংক থেকে পৌঁছচ্ছে না বেশ কিছু এলাকায় পানীয় জল।

 এলাকার সাধারণ মানুষের বক্তব্য, দীর্ঘ দুই তিন বছর ধরে পানীয় জল সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে। আর সেই সমস্ত কলের চারপাশে ময়লা আবর্জনা জমেছে এমনকি টাইম কলের চারপাশে ময়লা-আবর্জনার ভর্তি। টাইম কল আছে সেটা বোঝারও উপায় নেই। আর সেই কারণেই ‘জল চাই’ এমনই দাবি নিয়ে বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা।

সাধারণ মানুষের দাবি যেহেতু দীর্ঘদিন ধরে জল সরবরাহ বন্ধ করে রাখা হয়েছে, সেই কারণে সাধারণ মানুষ কেউ ওই কল ব্যবহার করতে পারেন না। তার ফলে জমেছে মাটির স্তুপ এবং ময়লা আবর্জনা। তবে গ্রামে জল সরবরাহ বন্ধ তাই জলের বিকল্প ব্যবস্থা হিসেবে কেনা জলের উপর ভরসা করে রয়েছেন তারা। তাদের আরও দাবি মাঝেমধ্যে যদি জলের গাড়ি না আসে তখন পুকুরের জল ব্যবহার করতে হয়। আর যাদের জল কেনার সামর্থ্য নেই, তাদের বিকল্প ব্যবস্থা হিসেবে পুকুরের নোংরা জল ব্যবহার করেই দিনযাপন করেন। আর পুকুরের জল ব্যবহার করার ফলে সাধারণ মানুষের বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে এমনটাই দাবি গ্রামের বাসিন্দাদের একাংশের।

গ্রামবাসীরা জানান, একপ্রকার বাধ্য হয়েই পুকুরের জল তারা ব্যবহার করেন। গ্রামের সাধারণ মানুষদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। উপরন্তু অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ নিলেও তাদের কোন রিসিভ কপি দেওয়া হয়না এমনটাই জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ। তাদের বক্তব্য গ্রামে কল তো আছে কিন্তু জল নেই দীর্ঘ দিন ধরে। আর তার ফলেই পানীয় জলের সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories