Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

পেহেলগাঁও জঙ্গি হামলার পর টালমাটাল পাকিস্তান, সেনাবাহিনীতে গণইস্তফা

পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। দুই দেশের এই সংঘাতের জেরে যুদ্ধের আশঙ্কাও দেখা দিয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে পাকিস্তান। জানা গিয়েছে, পাক সেনাবাহিনীতে হঠাৎ করে একাধিক অফিসার ও জওয়ান চাকরি ছেড়ে দিচ্ছেন।

সম্প্রতি একটি চিঠি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে যেখানে বলা হয়েছে, মাত্র দু’দিনে দেড় হাজার পাক সেনা সদস্য ইস্তফা দিয়েছেন। চিঠিতে পেশোয়ারের এক কোর কমান্ডার জানিয়েছেন, বালোচিস্তান, উত্তরাঞ্চল ও মঙ্গলা কোর থেকে অনেক সেনা চাকরি ছেড়েছেন।

তবে এই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। একইসঙ্গে, পাক সেনাপ্রধান আসিম মুনিরকে নিয়ে নানা গুজব ছড়িয়েছে। অনেকে বলছেন, তিনি নিখোঁজ বা বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। এর জবাবে পাক সরকার তার একটি ছবি প্রকাশ করেছে, যেখানে তাকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা গেছে।

এই হামলার মূল অভিযুক্ত পাকিস্তানি জঙ্গি হাশিম মুসা, যিনি এক সময় পাক সেনার কমান্ডো ছিলেন। পরে তিনি লশকর-এ-তইয়বা গোষ্ঠীতে যোগ দেন। তদন্তে উঠে এসেছে, হামলার পরিকল্পনা তিনিই করেছিলেন।

পাক সরকার জানায়, তারা সেনাবাহিনীকে প্রস্তুত রেখেছে এবং প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। এমনকি পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দেওয়া হয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories