Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা পাকিস্তানে, মৃত ৫০

সিন্ধুপ্রদেশ: পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৭০ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।সোমবার ভোরে ঘোটকি জেলার ধারকি শহরের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় এক কর্মকর্তা রাজ্জাক মিনহাস জানিয়েছেন, করাচি থেকে সারগোদা যাওয়ার পথে মিল্লাত এক্সপ্রেসটি ভোরে ধারকি শহরের কাছে এসে লাইনচ্যুত হয়। তখন ট্রেনটির ১৩-১৪টি বগি পাশের আরেকটি লাইনে উঠে যায়। ওই সময় রাওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে মিল্লাত এক্সপ্রেসের লাইনচ্যুত বগিগুলোর সঙ্গে ধাক্কা খায়। রাইতি রেলওয়ে স্টেশনের আগে এ দুর্ঘটনা ঘটে। দুই ট্রেনের বগিগুলোতে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে।

রেলওয়ে মুখপাত্র জানান, উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। ইতোমধ্যে পুলিশ ও স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। করাচি, সুকুর, ফয়সালাবাদ এবং রাওয়ালপিন্ডিতে যাত্রীদের জন্য হেল্পলাইন সেন্টার খোলা হয়েছে।

এদিকে এ ঘটনার পর টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানান, ‘রেলমন্ত্রীকে ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা এবং মৃতদের পরিবারের জন্য সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়া রেলের নিরাপত্তা ত্রুটির বিষয়ে তদন্তের আদেশ দেওয়া হয়েছে। ’

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories