Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ভারতকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতবে পাকিস্তান, বলছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

নিউজ ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়া টি২০ ম্যাচগুলোতে অনন্য রেকর্ডের অধিকারী পাকিস্তান। তার ওপরেই ভিত্তি করে বিশ্বকাপের বিজেতা হিসেবে পাকিস্তানের নাম উল্লেখ করলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বিশ্বকাপের ফাইনালে খেলবে ভারত এবং পাকিস্তান। বাবর আজমরাই টি২০ বিশ্বকাপ জয় করবে বলে মত আখতারের।

বিশ্বকাপের মঞ্চে এখনও অবধি ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তবে এবারের বিশ্বকাপে পাকিস্তান সব রেকর্ড পাল্টে দেবে বলেই মত সাবেক পেসারের। টি২০ বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান। শোয়েব বলেন, ‘আমার মন বলছে ভারত এবং পাকিস্তান ফাইনালে মুখোমুখি হবে। তবে হেরে যাবে কোহলীরা।’

১৭ অক্টোবর থেকে শুরু টি২০ বিশ্বকাপ। সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের মাঠে আয়োজন করা হয়েছে এ বারের বিশ্বকাপ। ১৪ নভেম্বর ফাইনাল খেলা হবে বলে জানিয়েছে আইসিসি। তবে এখনো সূচি প্রকাশ করেনি তারা।

সুপার ১২ পর্বে আট দল ইতিমধ্যেই সরাসরি যোগ্যতা অর্জন করেছে। আরো চার দল তাদের সঙ্গে যোগ দেবে। তবে কোন চার দল যোগ দেবে তা ঠিক হবে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের শেষে। এখন দেখার একই গ্রুপে থাকা ভারত, পাকিস্তান ফাইনালে মুখোমুখি হয় কি না।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories