Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

আফগানিস্তানের বিরুদ্ধে আমেরিকাকে আর পাকিস্তানের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না, সাফ জানাল পাকিস্তান

নিউজ ডেস্ক : আফগানিস্তানের বিরুদ্ধে অভিযান চালাতে মার্কিন সেনাকে পাক সেনাঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না। মঙ্গলবার পাকিস্তানের সিনেটে বক্তব্য রাখার সময় এই তথ্য জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানও বলেছিলেন, পাকিস্তান আর কখনও অন্যের চাপিয়ে দেয়া লড়াই করবে না।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মঙ্গলবার পাক সিনেটে বক্তব্য রাখেন পাকিস্তানের বিদেশমন্ত্রী কুরেশি। বিরোধীদের অভিযোগ উড়িয়ে সেখানে তিনি সাফ জানান, ভবিষ্যতে আফগানিস্তানে অভিযান চালাতে মার্কিন ফৌজকে পাক সেনাঘাঁটি ব্যবহার করতে দেয়া হবে না। পাশাপাশি, প্রধানমন্ত্রী ইমরান খানের সরকার পাকিস্তানের মাটিতে মার্কিন ফৌজকে ড্রোন হামলা চালাতে দেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। কুরেশি বলেন, ‘আমি সকলকে আশ্বস্ত করছি যে পাকিস্তান সুরক্ষিত হাতে রয়েছে। আমরা যেটা ভয় করছি তা হল বর্তমান পরিস্থিতিতে (মার্কিন সেনা চলে গেলে) আফগানিস্তানে যে শূন্যতা তৈরি হবে তা ফের দেশটিকে নয়ের দশকের অরাজকতার দিকে ঠেলে দিতে পারে। তবে আমেরিকা সরে গেলেও পড়শি দেশে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে নিজের কাজ করবে পাকিস্তান।’

এদিকে, ওয়াশিংটন থেকে কূটনৈতিক সূত্রে খবর যে বরাবরই মার্কিন সেনাকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে পাকিস্তান। শুধু তাই নয় মার্কিন বিমানগুলির জন্যও আকাশসীমা খোলা রেখেছিল দেশটি। এবারে ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরকে পুঁজি করে পাকিস্তানের বিরোধী দলগুলো দাবি করে ইমরান খান সরকার আবার আমেরিকাকে পাকিস্তানের সেনাঘটি ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে আফগানিস্থানে সেনা অভিযান চালানোর জন্য। বলা হচ্ছিল, আফগানিস্থান থেকে আসন্ন সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এই এলাকায় নিজেদের প্রভাব বিজয় রাখতে পাকিস্তান সরকারের কাছে তাদের ভূমি ব্যবহার করতে দিতে অনুরোধ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সরকারের প্রবল সমালোচনা শুরু হয়েছিল। কিন্তু ইমরানের খানের সরকার সাফ জানিয়েছে, পাকিস্তান আর কখনও অন্যের হয়ে যুদ্ধ করবে না।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories