Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

করোনা আবহে সম্পত্তি বাড়ছে ৯ কোটিপতির, অথচ ভ্যাকসিন পাচ্ছে না গরিব দেশ!

কথায় বলে, কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। করোনা আবহে চিত্রটা যেন আরও স্পষ্ট সকলের কাছে। ফোর্বস ম্যাগাজিন ২০২১ এ গোটা বিশ্বের কোটিপতিদের যে তালিকা প্রকাশ করেছে,তার মধ্যে জায়গা করে নিয়েছেন বহু ভারতীয়। তাঁদের মধ্যে ভ্যাকসিন এবং ওষুধ নির্মাতাও রয়েছেন কয়েকজন। অথচ দেশের গরিব মানুষ তো দূরের কথা, বিশ্বের অনেক গরিব দেশের মানুষও বঞ্চিত থেকে যাচ্ছেন! কড়া সমালোচনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেডরস আধানম। তাঁর মতে, ভ্যাকসিন নির্মাতারা ধনী দেশে লাভের কথা ভেবেই ভ্যাকসিন বন্টন করছেন। অনৈতিক শুধু নয়, সারা বিশ্বের মানুষ ধুকছেন তাঁদের কারণেই। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত টিকাকরণ হয়নি কোটি কোটি গরিব মানুষের। দু’বার টিকাকরণ হয়েছে এমন মানুষের সংখ্যাও অত্যন্ত কম। অথচ আমেরিকা, ইউনাইটেড কিংডম সহ কয়েকটি ধনী দেশের অধিকাংশ মানুষের টিকাকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এর জন্য সকলেই দায়ী করছেন ভ্যাকসিন নির্মাতাদের। শুধু টিকাকরণ নয়, অক্সিজেন, ওষুধ, এমনকি কাজ হারিয়ে না খেতে পেয়ে মানুষের মরে যাওয়ার সাক্ষী থেকেছেন দেশবাসী।

করোনার কারণে মারা যাওয়ায় সত্‍কারের টাকা জোগাড় করতে না পারায়, গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন আপনজনদের দেহ। হাসপাতালে শয্যা এবং অক্সিজেনের হাহাকার দেখেও পাশে দাঁড়াননি কেউ। এরপরেও করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগে সচেতন হওয়ার বার্তা দিয়েছেন টেডরস।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories