Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ইসরাইলের ড্রোন হামলায় নিহত ফিলিস্তিনি চিত্রসাংবাদিক মাহমুদ ওয়াদি

গাজার খান ইউনুসে মঙ্গলবার দুপুরে ইসরায়েলি ড্রোন হামলায় প্রাণ হারালেন ৩২ বছর বয়সি চিত্রসাংবাদিক মাহমুদ ওয়াদি। স্থানীয় সংবাদমাধ্যমের জন্য তিনি নিয়মিত ভাবে যুদ্ধক্ষেত্রের ছবি ও ভিডিও তুলে পাঠাতেন। ঘটনার সময় তিনি বানি সুহাইলা কাছে একটি শিবিরের ক্ষতিগ্রস্ত এলাকার দৃশ্য তুলে ধরার কাজ করছিলেন। জানা গিয়েছে, এই হামলার পর তাকে নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকেরা জানান, বিস্ফোরণের ধাক্কা ও ধাতব টুকরোর আঘাতে তার মৃত্যু হয়।

মাহমুদ ওয়াদিয়ারের সহকর্মীরা জানান, ওয়াদি ঘটনাস্থলের একটি খোলা জায়গায় দাঁড়িয়ে কাজ করছিলেন এবং সেই এলাকায় তেমন কোনও সংঘর্ষের খবরও তখন ছিল না। তবুও হঠাৎ বিস্ফোরণে সবকিছু বদলে যায়। পরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আচমকা বিস্ফোরণ দেখা যায়। ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনাকে কেন্দ্র করে এখনও কোনও মন্তব্য করেনি। এদিকে গাজার সাংবাদিক সংগঠন ও পর্যবেক্ষণকারী দলগুলি হামলাটিকে স্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেছে। তাদের বক্তব্য , ঘটনাস্থলে কোনও সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি ছিল না, তাই এই আঘাত সরাসরি সংবাদকর্মীদের নিশানা করে দেওয়া হয়েছে।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories