Wednesday, October 21, 2026
27 C
Kolkata

ছেলে মাধ্যমিকে ফেল বাবা মা দিল পার্টি! কর্ণাটকের বাবা-মায়ের অভিনব উদ্যোগ

কর্ণাটকের বাগালকোটে এক অভিভাবক জুটির অসাধারণ সিদ্ধান্ত চারপাশে আলোচনার জন্ম দিয়েছে। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় অকৃতকার্য হওয়া সত্ত্বেও তাদের সন্তান অভিষেকের জন্য আয়োজিত হয়েছে উৎসব। ৬২৫ নম্বরের পরীক্ষায় মাত্র ২০০ পেয়ে একটি বিষয়ে ফেল করলেও, অভিষেকের বাবা-মা এই ‘ব্যর্থতাকে’ স্বাগত জানিয়ে কেক কেটে পার্টির আয়োজন করেছেন। তাদের দাবি, সন্তানের মনোবল ধরে রাখাটাই ছিল লক্ষ্য।

পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই অভিষেকের পরিবারের ঘরে উৎসবের আমেজ। প্রতিবেশীদের ডেকে খাওয়া-দাওয়া, কেক কাটার মধ্য দিয়ে তারা বোঝাতে চেয়েছেন, নম্বরের থেকেও সন্তানের প্রচেষ্টা ও মানসিক সুস্থতা গুরুত্বপূর্ণ। অভিষেকের বাবা জানান, “সে নিয়মিত পড়াশোনা করেছে, পরীক্ষায় যথাসাধ্য চেষ্টা করেছিল। কিন্তু ফলাফল তার প্রতিফলন হয়নি। তবু আমরা তাকে হতাশ হতে দিতে চাইনি। পার্টি করে তাকে বোঝানো হয়েছে, একবার ব্যর্থতাই জীবনের শেষ নয়।”

অভিষেকের বক্তব্য, “বাবা-মায়ের সমর্থন পেয়ে আমি নতুন করে লড়ার শক্তি পেয়েছি। পরের বার সব বিষয়ে পাশ করবই।” পরিবারের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। শিক্ষাবিদরা মনে করছেন, পরীক্ষার চাপে ব্যর্থতাকে যেভাবে ‘লজ্জা’ হিসেবে দেখা হয়, এই ঘটনা তার বিরুদ্ধে ইতিবাচক বার্তা দিল।

উল্লেখ্য, কর্ণাটকের এসএসএলসি পরীক্ষায় এবার ৬২৫ নম্বরের মধ্যে সর্বনিম্ন ৩৫% (২১৯ নম্বর) পেয়েছে অভিষেক। একটি বিষয়ে খারাপ ফল তাকে অকৃতকার্য করলেও, পরিবারের আশা—এবারের অভিজ্ঞতা তাকে ভবিষ্যতে আরও দৃঢ় করে তুলবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories