Tuesday, August 4, 2026
33.4 C
Kolkata

সরকারি প্রকল্পে আবেদন বিজেপি মণ্ডল সভাপতির মাধ্যমে! অগ্নিমিত্রার নির্দেশ ঘিরে রাজনৈতিক বিতর্ক

পশ্চিম বর্ধমান জেলার শহরাঞ্চলে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এবং রাজ্যের পুর দপ্তরের যৌথ উদ্যোগে একটি বিশেষ শৌচাগার নির্মাণ প্রকল্প চালু হতে চলেছে। এই প্রকল্পের আওতায় শহরাঞ্চলে বসবাসকারী বিপিএল তালিকাভুক্ত এমন পরিবার, যাঁদের নিজস্ব জমি রয়েছে কিন্তু বাড়িতে শৌচাগার নেই, তাঁরা সম্পূর্ণ সরকারি খরচে শৌচাগার নির্মাণের সুবিধা পাবেন। তবে আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, প্রকল্পের জন্য আবেদনকারীদের বিজেপির মণ্ডল সভাপতিদের মাধ্যমে আবেদন জমা দিতে হবে। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় প্রকল্প বাস্তবায়নের প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল বলেন, “মণ্ডল সভাপতিদের মাধ্যমে বাসিন্দারা আবেদন করবেন। তালিকা প্রস্তুত হওয়ার পরে আবেদনকারীদের জমির বৈধতা যাচাই করে প্রকল্প রূপায়ণ করা হবে।”

একটি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের মাধ্যমে আবেদন জমা দেওয়ার নির্দেশ নিয়ে আপত্তি তুলেছে সিপিএম। দলের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখোপাধ্যায় এই পদক্ষেপকে ‘অগণতান্ত্রিক’ বলে আখ্যা দিয়েছেন। তাঁর বক্তব্য, “এটি অত্যন্ত অগণতান্ত্রিক নির্দেশ। এরাও সরকারকে দলীয়তন্ত্রে পরিণত করতে চাইছে।”

যদিও বিরোধীদের সমালোচনা উড়িয়ে দিয়েছেন পুরমন্ত্রী। তাঁর দাবি, প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে, শুধু ব্যক্তিগত শৌচাগার নয়, জেলার বিভিন্ন বাজার এলাকা এবং জনবহুল বস্তিতেও গণ-শৌচাগার নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, সংশ্লিষ্ট জমির স্বত্ব সরকারকে হস্তান্তর করা হলে সেখানে আধুনিক গণ-শৌচাগার তৈরি করা হবে এবং রক্ষণাবেক্ষণের সমস্ত খরচও সরকার বহন করবে।

এ ছাড়াও জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রেও উন্নত পরিকাঠামোযুক্ত আধুনিক শৌচাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। ফলে একদিকে যেমন নাগরিক পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ সামনে এসেছে, অন্যদিকে আবেদন প্রক্রিয়ায় রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কও দানা বাঁধছে।

Hot this week

রেলের টেন্ডার ঘিরে বিতর্ক, বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ ব্যবসায়ীদের

রেলের পার্সেল ভ্যানের টেন্ডারকে কেন্দ্র করে হাওড়ায় নতুন বিতর্ক...

বদলের বাংলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির মধ্যে সংঘর্ষ! উত্তপ্ত মিনাখাঁ

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর কয়েকজন...

বিজেপি শাসিত হরিয়ানার স্কুলে রক্তাক্ত হত্যাকাণ্ড! ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত, ধরা পড়ল সিসিটিভিতে

বিজেপি শাসিত হরিয়ানার ফরিদাবাদের একটি বেসরকারি স্কুলে দিনের শুরুটা...

শিক্ষায় বড় ধাক্কা! মাত্র ৩ বছরে দেশে বন্ধ কয়েকশো টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান

দেশের শিক্ষাব্যবস্থার এক উদ্বেগজনক ছবি উঠে এল সংসদে। কেন্দ্রীয়...

Topics

রেলের টেন্ডার ঘিরে বিতর্ক, বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজি ও হুমকির অভিযোগ ব্যবসায়ীদের

রেলের পার্সেল ভ্যানের টেন্ডারকে কেন্দ্র করে হাওড়ায় নতুন বিতর্ক...

বদলের বাংলায় বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির মধ্যে সংঘর্ষ! উত্তপ্ত মিনাখাঁ

উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর কয়েকজন...

শিক্ষায় বড় ধাক্কা! মাত্র ৩ বছরে দেশে বন্ধ কয়েকশো টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান

দেশের শিক্ষাব্যবস্থার এক উদ্বেগজনক ছবি উঠে এল সংসদে। কেন্দ্রীয়...

কাটমানির অভিযোগ ঘিরে গেরুয়া শিবিরে অস্বস্তি, এবার শীতলকুচিতে ডিম থেরাপির শিকার খোদ বিজেপি নেতারাই!

কোচবিহারের শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সোমবার...

Related Articles

Popular Categories