Wednesday, September 23, 2026
28 C
Kolkata

সপ্তাহভর বৃষ্টির পূর্বাভাস, ঝড়ের আশঙ্কা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

শ্রাবণের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার মেজাজ বোঝা দায়। কখনো কড়া রোদ, আবার পর মুহূর্তেই মুষলধারে বৃষ্টি নামছে তিলোত্তমা থেকে শুরু করে সংলগ্ন জেলাগুলোতে। তবে আলিপুর আবহাওয়া অফিসের নতুন বুলেটিন অনুযায়ী, এই খামখেয়ালি ভাব কাটিয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ জোরদার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।

বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলো যেমন— দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে অতি ভারী বর্ষণের কারণে লাল সতর্কতা জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। এর পর শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আরও ছ’টি জেলায় বৃষ্টির দাপট একধাক্কায় অনেকটা বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে সপ্তাহান্তে অর্থাৎ শনি ও রবিবার থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমতে পারে।

অন্যদিকে উত্তরবঙ্গের হালও খুব একটা আলাদা নয়। গত সপ্তাহান্ত থেকেই সেখানে বর্ষার গতি বেড়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের পার্বত্য ও সমতলের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। ফলে পাহাড়ি এলাকায় ধস নামার সতর্কতাও দেওয়া হয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত রাজ্যজুড়ে দুর্যোগের মেঘ কাটছে না।

Hot this week

পাঁচ বছরে ITT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

বরাহনগরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ,গুমটি বসানোর নামে চাওয়া হলো ৫০ হাজার টাকা

বরাহনগরে স্থানীয় বিজেপি নেতাদের ঘিরে পরপর অভিযোগ ওঠায় রাজনৈতিক...

Topics

পাঁচ বছরে ITT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories