Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

মুর্শিদাবাদের সীমান্তবর্তি এলাকায় কাশ্মিরী আপেল কুল চাষের হিড়িক

এনবিটিভি, মুর্শিদাবাদঃ   সীমান্তবর্তী  সাগরপাড়ার চকরামপ্রসাদ গ্রামের একাধিক চাষী কাশ্মিরী আপেল কুল সহ বিভিন্ন ধরনের কুলের চাষ করছেন। এই গ্রামের বাসিন্দা  এই চাষে সফল হওয়ার চেষ্টা করছেন এবং স্বনির্ভর হওয়ার স্বপ্ন দেখছেন।

 আপেল কুল সহ অন্যান্য কুল বাজারে চাহিদা ভালোই রয়েছে। গোলাপি রঙের এই আপেল কুলকে অনেকে সুন্দরী কুল বলেও ডাকেন। আপেল কুল খুব সুস্বাদু। মূলত মহারাষ্ট্র, বিহার, ত্রিপুরায় আপেল কুলের ভালোই চাষ হয়।

এমনই আপেল কুলের চাষ করেছেন সাগরপাড়ার চকরামপ্রসাদ গ্রামের ভাসান বিশ্বাস।  তার চার বিঘা জমিতে প্রায় ২ বছরে ধরে এই কুলের চাষ করছেন তিনি। গাছ লাগানোর এক বছরের মধ্যেই এই গাছে কুল ধরে, বাজারে বেশ চাহিদা রয়েছে এই কুলের। পৌষ মাস থেকে এই ফল উঠতে শুরু করে। চৈত্র মাস পর্যন্ত এই ফল পাওয়া যায় একই গাছ থেকে। ২৫ টাকা কেজি বাজারে বিক্রি হয় কুল।

ফলে অন্যান্য ফসলের তুলনায় অনেকটায় লাভজনক এই কূল চাষ। তবে এই চাষে সেচের পাশাপাশি সারও লাগে বেশি পরিমানে। আগে একজন কৃষকই এলাকায় এই চাষ শুরু করলেও এখনও অনেকেই এই কুলচাষে আগ্রহী হচ্ছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories