Friday, March 6, 2026
26.7 C
Kolkata

আর্থিক প্রতারণার মামলায় কলকাতা পুলিশের হাতে গ্রেফতার মালদার যুবক

আর্থিক প্রতারণার মামলায় এবার কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হল মালদার এক যুবক। মালদা জেলার সদর মহকুমার ইংরেজবাজার থানার অমৃতি থেকে পার্থসারথি সাহা নামে ওই যুবককে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের সাইবারক্রাইম শাখার আধিকারিকেরা। তাকে দুইদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া আসা হয়েছে কলকাতায়। এদিনই তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে বল জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, একটি ওয়েব কোম্পানিতে পার্টনার হিসেবে ঢুকে ৩৮ লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে প্রতারণা করে পার্থসারথি। ওই কোম্পানির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত আরম্ভ করে কলকাতার সাইবার ক্রাইম শাখার পুলিশ। তদন্তে নেমে তাঁরা শনিবার বিকালে ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতায় ওই যুবককে গ্রেফতার করে।

এরপর সন্ধ্যাতেই তাকে মালদা জেলা আদালতে পেশ করে দুইদিনের ট্রানজিট রিমান্ড চেয়ে কলকাতায় আনার সুপারিশ করা হয়। সেই আর্জি আদালত মঞ্জুরও করে। এরপর রাতের ট্রেনেই পার্থসারথিকে কলকাতায় নিয়ে আসা হয়। এদিন সকালেই কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার আধিকারিকেরা পার্থকে নিয়ে কলকাতায় পা রেখেছেন। এদিন বেলার দিকেই তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হবে। সেখানে পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিজেদের হেফাজতে নেবেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার আধিকারিকেরা। তাঁরা এখন এটাই দেখতে চাইছেন ওই টাকা কোথায় কী অবস্থায় রয়েছে এবং এই চক্রের পিছনে আর কে কে জড়িত আছে। ৩৮ লক্ষ টাকা কোথায় সরানো হয়েছে বা কিসে খরচ করা হয়েছে সেই বিষয়েও খতিয়ে দেখবেন আধিকারিকেরা।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories