Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বিদেশীদের নামে রুম বুক করে বেআইনি কাজকর্ম দ্য পার্ক হোটেলে

করোনা বিধি না মেনে দ্য পার্ক হোটেলে (the park Hotel) ডিজে বাজিয়ে পার্টির অভিযোগে হোটেলের (general Manager) ম্যানেজার সহ ন’জনকে লালবাজার তলব করা হলো। পুলিশ সূত্রে জানা গেছে, আগামী সোমবার সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগেও পার্ক হোটেলের ফ্লোর ম্যানেজার, বেভারেজ ম্যানেজার-সহ আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদেরকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্তকারীরা অফিসাররা। এই ধরনের পার্টির আগে নির্দিষ্ট একটি এজেন্সির মাধ্যমে ঘর ভাড়া নেওয়া হতো বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। বিদেশীদের নামে এই ঘর ভাড়া নেওয়া হতো । অর্থাত্‍ রুম বুকিংকে ঘিরে মোটা টাকার লেনদেন চলত বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা।

বিশেষ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করে এই এজেন্সির সঙ্গে পার্ক হোটেল কর্তৃপক্ষের কী সম্পর্ক তা জানতে চাওয়া হতে পারে। শুধু তাই নয় ওই এজেন্সি কতদিন ধরে এখানে কাজ করছে, আর্থিক লেনদেন কীভাবে হতো, ওই এজেন্সি কীভাবে পার্টি পরিচালনা করত সেসব বিষয়ে বিশদ তথ্য চান তদন্তকারী অফিসাররা।

এর আগেই প্রাথমিক তদন্তের প্রয়োজনে এই ঘটনায় ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছিল। আর সেখান থেকে জেরায় পার্ক হোটেলে সংঘটিত আরো নানা বেআইনি কাজ-কারবারের সন্ধান পুলিশ পেয়েছে বলে গোপন সূত্রে জানা গিয়েছে।

মহিলা ঘটিত কাজকর্ম এবং ড্রাগ কারবারের মত নিষিদ্ধ বেআইনি কাজ কারবার ওই হোটেলে বহুদিন ধরে চলত এমন খবরও মিলেছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories