Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট বিজেপিকে হারাতে পারবে না : প্রশান্ত কিশোর; আজ দিল্লিতে বৈঠক ১৫ বিরোধী দলের

নিউজ ডেস্ক : বাংলায় বিজেপি নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা করার পরও তৃণমূল কংগ্রেসকে জয়ী করতে উল্ল্যেখযোগ্য ভূমিকা রাখেন রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোর। আর সেই থেকেই জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রয়েছেন তিনি। শোনা যাচ্ছে পরবর্তী লোকসভা ভোট পর্যন্ত পিকে থাকছেন মোদি বিরোধী জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাই গত ১১ ই জুন তারিখে এনসিপি প্রেসিডেন্ট শারদ পাওয়ারের সঙ্গে তার বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয় এক নয়া রাজনৈতিক ব্লক গঠনের ব্যাপারে। গতকাল আবার দুইজনের বৈঠক হয়। তবে গতকালের বৈঠকে সম্ভাব্য তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট গঠনের ব্যাপারে কোনো আলোচনা হয়নি বলে জানান পিকে।

সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাব্য তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে পারবে না। কারণ বর্তমান রাজনৈতিক পরিমণ্ডলে এমন কোনো জোট ঠিক খাপ খায় না। তাহলে কেন পিকে এবং পাওয়ারের বৈঠক এই সময়ে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের মধ্যে বর্তমানে ভারতের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনগুলোতে বিজেপির বিরুদ্ধে ঐক্যমতের ব্যাপারে ও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আগামী বছরের গোড়ার দিকে পাঞ্জাব, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মনিপুরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সেখানে বিজেপিকে পরাস্ত করতে বিজেপি বিরোধী দলগুলোকে একত্রিত করতে শারদ পাওয়ার এবং প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা আজ বিরোধী ১৫ দলকে দিল্লিতে শারদ পাওয়ারের বাসভবনে একটি বৈঠকে আমন্ত্রন জানিয়েছেন। বৈঠকে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, ন্যাশনাল কনফারেন্স, সিপিআইএম সহ অন্যান্য দলের গুরুত্বপূর্ন নেতাদের উপস্থিত থাকার কথা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories