মালদা,২০ অক্টোবরঃ
মালদা হবিবপুর থানার অন্তর্গত নিমবাড়ি এলাকায় সাপের কামোড়ে মৃত্যু হয় এক যুবকের। জানা যায় ওই যুবকের নাম লোয়েশ মার্ডি, বয়স ১৮। ওই যুবক বাড়িতে গতকাল বিকেলে ছাতু খাওয়ার পরে জল খেতে ঘরের মধ্যে ঢোকে সে সময় ঘরের মধ্যে এক বিষধর সাপ ছোবলনদেয় বলে জানায়। পরিবারের লোকেরা সে সময় লোয়েশ মার্ডিকে এলাকার এক ওঝার কাছে নিয়ে যায় সেখানে চলে কিছুখন ঝাড়ফুক। কিন্তু শরীরের অবস্থার অবনতি ঘটতে থাকায় বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা লোয়েশ মার্কে মৃত বলে ঘোষনা করে। মৃতের দাদা,পিন্টু মার্ডি হবিবপুর খুবই ভেঙে পড়েছেন। পরে পুলিশ মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।


