পশ্চিমবঙ্গে চাকরির বেহাল দশা। চাকরির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করতে হচ্ছে চাকরিপ্রার্থী শিক্ষক-শিক্ষিকাদের। আসানসোলের চিনাকুরি ৩ নম্বর কয়লা খনির গ্রামবাসীরা একটি বেসরকারি কয়লা খনির কাজে স্থানীয়দের নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে।
এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই শাসকের বিরুদ্ধে ক্ষোভ জমছে নেটিজেনদের মনে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক পুরুষ পুলিশ অসহায় মহিলা গ্রামবাসীদের উপর লাঠিচার্জ করছে।


