Friday, March 6, 2026
22.2 C
Kolkata

আন্তঃরাজ্য গাড়ি পাচারকারী চক্রের তিন জনকে গ্রেফতার করল পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার পুলিশ

আন্তঃরাজ্য গাড়ি পাচারকারী চক্রের তিন জনকে গ্রেফতার করল পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে লুঠ হওয়া একটি স্করপিও গাড়ি, অগ্নেয়াস্ত্র এবং কার্তুজ।

পুলিশ সূত্রে খবর, ধৃতেরা হল রাজেন কুমার, বিকাশ কুমার, সুশীল কুমার। এরা সকলেই বিহারের মুঙ্গের জেলার বাসুদেবপুর থানা এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায় কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। সে সময় এই চক্রের হদিস পায়। পরে রাজেনদের জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। জেরার পর আন্তঃরাজ্য গাড়ি পাচারকারী চক্রে জড়িত থাকার অভিযোগে তিন জনকেই গ্রেফতার করেন তাঁরা।

পুলিশের দাবি, বিহার থেকে গাড়ি ছিনতাই করে পশ্চিম বর্ধমানের আসানসোলে নিয়ে এসেছিল অভিযুক্তরা। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নিয়ামতপুরের এক পেট্রোল পাম্পের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, রবিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হবে। ধৃতদের পুলিশ হেফাজতের আর্জি জানানো হবে বলেও জানিয়েছেন তদন্তকারীরা।

অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য এ রাজ্যে এসেছে বিহার পুলিশও। ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া গাড়ির মালিক মোহাম্মদ শাহেনশাহের দাবি, ”মুঙ্গেরের বাসুদেবপুর থানা এলাকা থেকে আমাকে বন্দুক ঠেকিয়ে হাত-মুখ বেঁধে ফেলে রাখা হয়েছিল। এই গ্রুপে ১০ জনের মতো লোক ছিল। সেখান থেকে কোনও রকমে দড়ি খুলে বাড়ি ফিরে আসি।” এর পর বিহারের বাসুদেবপুর থানায় অভিযোগ জানান শাহেনশাহ।

ধৃতদের হেফাজতে নিয়ে গাড়ি ছিনতাই চক্রের সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories