Tuesday, June 9, 2026
33.1 C
Kolkata

আলুর কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, বাজারে হানা ইবির

এনবিটিভি ডেস্ক : বেশ কিছুদিন ধরেই বাড়ছে আলুর দাম। বাড়তে বাড়তে বর্তমানে তা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বাজারে গিয়ে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছেন তারা। আমফানের ফলে চাষের ক্ষতি ও সাধারণ মানুষের কথা বিবেচনা করে রাজ্য সরকার নবান্ন থেকে আলুর দাম প্রতি কেজি ২২ টাকা রাখার আবেদন করেছিলেন গত বৃহস্পতিবার। কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে নবান্নের বেঁধে দেওয়া মূল্যকে বুড়ো আঙুল দেখিয়ে প্রশাসনের নাকের ডগায় চড়া মূল্যে আলু বিক্রি করছেন বিক্রেতারা।

খবরটি পেয়ে ইবি কর্তারা হঠাৎই হানা দেয় কলকাতার মানিকতলা বাজার, বেহালা বাজার এবং শখের বাজার সহ বেশ কিছু বাজারে। সেখানে ইবির আধিকারিকরা ঘুরে ঘুরে বিক্রেতাদের সঙ্গে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য যাচাই করেন । ক্রেতাদের জিজ্ঞাসাবাদ করেন। বর্তমানে শুধু জ্যোতি আলু ৩৪টাকায় তারা বিক্রি করছেন এছাড়া চন্দ্রমুখী আলু তো আরও চড়া। শুধুতাই নয় ইবি কর্তারা সব্জি ও মাছের বাজারেও ঘুরে দেখেছেন। রাজ্য সরকারের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার জানান,’আর বাবা বাছা নয়, এবার কড়া পদক্ষেপ হিসেবে সরকার আলু সিজ বা হুকুমবন্দি করার আইনি পথের কথা ভাববে।’

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories