Friday, March 6, 2026
28.9 C
Kolkata

বাংলাদেশ থেকে সুনালী দেশে ফিরলেও ,স্বামী এখনো আটকে ভিনদেশে!

বাংলাদেশ থেকে ফেরার পর শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মুরারইয়ের পাইকর এলাকার বাসিন্দা সুনালী বিবিকে। গত শনিবার তিনি মালদহ মেডিক্যাল কলেজ হয়ে বীরভূমে ফিরেছিলেন। তবে বাড়ি পৌঁছেই বিশ্রাম নেওয়ার সুযোগ হয়নি। পরিবার তাকে দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যায়, কারণ তিনি প্রায় নয় মাসের অন্তঃসত্ত্বা এবং শারীরিক অবস্থার অবনতি হয়েছিল।

ডাক্তারদের তত্ত্বাবধানে চার দিন চিকিৎসা চলার পর বুধবার সুনালীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সেদিনই তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন। তবে মানসিকভাবে এখনো স্বস্তিতে নেই তিনি। সুনালীর পরিবার জানিয়েছে, তার স্বামীসহ মোট চারজন এখনও বাংলাদেশেই আটকে রয়েছেন এবং দেশে ফিরতে পারেননি। এতে সুনালী আরও উদ্বেগে রয়েছেন, বিশেষ করে সন্তান জন্মের সময় ঘনিয়ে আসায়। তিনি জানিয়েছেন, স্বামীকে ছাড়া একা এই পরিস্থিতি সামলানো তার পক্ষে কঠিন। তাই যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হোক,এমনই অনুরোধ তার পরিবারের।

গত জুনে দিল্লি পুলিশ সন্দেহের ভিত্তিতে বীরভূমের সুনালী খাতুনসহ আরও পাঁচজনকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে আটক করে। পরে তাদের বিএসএফ বাংলাদেশের সীমান্তে পৌঁছে দেয়। এরপর ২০ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ পুলিশ তাদের আবার আটক করে অনুপ্রবেশের অভিযোগে।২৬ সেপ্টেম্বর কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে তাদের ভারতে ফিরিয়ে আনা উচিত। কিন্তু কেন্দ্রীয় সরকার সেই নির্দেশ পালন করেনি। ফলে বিষয়টি আদালত অবমাননার অভিযোগে গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে। অবশেষে গত বুধবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, সুনালী এবং তার সন্তানকে দ্রুত ভারতে ফিরিয়ে এনে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আদালত নাগরিকত্ব যাচাইয়ের সরকারি পদ্ধতি নিয়েও কঠোর মন্তব্য করে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories