Tuesday, November 10, 2026
30 C
Kolkata

দুই ছাত্রীকে বহিষ্কারের প্রতিবাদে পথে প্রেসিডেন্সির উপাচার্যের ছেলেও, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন

দুই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সিদ্ধান্ত ঘিরে বিতর্ক ক্রমশ বাড়ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। এ বার কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে প্রকাশ্যে মুখ খুললেন খোদ উপাচার্যের ছেলে। সোমবার কলেজ স্ট্রিটে মানবাধিকার সংগঠন এপিডিআর-এর আয়োজিত এক প্রতিবাদ সভায় যোগ দেন প্রেসিডেন্সির ইতিহাস বিভাগের স্নাতকোত্তরের ছাত্র অর্ক সেন চক্রবর্তী। তিনি উপাচার্য নির্মাল্য নারায়ণ চক্রবর্তীর ছেলে। দুই পড়ুয়ার বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে সভায় বক্তব্যও রাখেন তিনি।বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ছাত্রছাত্রী, প্রাক্তনী এবং বিভিন্ন মহলে প্রতিবাদ শুরু হয়েছে। তাঁদের দাবি, দুই ছাত্রীর বিরুদ্ধে নেওয়া বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। সোমবারের সভায় অর্ক বলেন, একটি পোস্টারে কিছু লেখার কারণে কাউকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত তাঁরা কখনও আশা করেননি। তাঁর মতে, এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক চাপ রয়েছে বলেই পড়ুয়াদের একাংশ মনে করছেন।অর্ক আরও বলেন, যাঁদের বহিষ্কার করা হয়েছে, তাঁদের ভবিষ্যৎ নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত উদ্বেগের। শুধু বিশ্ববিদ্যালয়ের বাইরে নয়, ক্যাম্পাসের ভিতরেও এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ চলবে বলে জানান তিনি। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে চাননি অর্ক।অন্যদিকে, এই বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে প্রায় এক হাজার মানুষের স্বাক্ষর-সহ একটি প্রতিবাদপত্র উপাচার্যের কাছে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও বর্তমান পড়ুয়াদের একাংশ। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইতিহাসবিদ তনিকা সরকার, প্রাক্তন সাংসদ জহর সরকার এবং ইতিহাসবিদ তপতী গুহঠাকুরতা। তাঁদের বক্তব্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।তবে বহিষ্কারের সিদ্ধান্তকে সমর্থন করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্যের দাবি, স্বামী বিবেকানন্দের ছবির উপরে ‘ধর্ষক’ শব্দ লেখা হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করলেই হবে না, অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা উচিত বলে দাবি করেছেন তিনি।এদিকে, বহিষ্কৃতদের মধ্যে থাকা অলিভিয়া বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন। তাঁর অভিযোগ, তদন্তের সময় পক্ষপাত করা হয়েছে এবং পুরো ঘটনাকে বিবেকানন্দের অপমান হিসেবে তুলে ধরার চেষ্টা হয়েছে। পোস্টারে ‘ধর্ষক’ শব্দটি তিনিই লিখেছিলেন বলে স্বীকার করে অলিভিয়া জানান, নিজের বক্তব্যের জন্য তাঁর কোনও অনুশোচনা নেই। সব মিলিয়ে দুই পড়ুয়ার বহিষ্কারকে কেন্দ্র করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ, ছাত্রছাত্রী এবং বিভিন্ন সংগঠনের মধ্যে মতবিরোধ আরও স্পষ্ট হয়ে উঠেছে।

Hot this week

কেরলে ২০০ কোটি টাকার সড়ক দুর্নীতির অভিযোগ, ফের তদন্ত শুরু হতেই নজরে জ্ঞানেশ কুমারের ভূমিকা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে পুরনো দুর্নীতির অভিযোগ...

মুখ্যমন্ত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা, চ্যাট ফাঁস হতেই সাসপেন্ড পুলিশকর্মী!

হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমালোচনা করায় বিপাকে...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন...

Topics

কেরলে ২০০ কোটি টাকার সড়ক দুর্নীতির অভিযোগ, ফের তদন্ত শুরু হতেই নজরে জ্ঞানেশ কুমারের ভূমিকা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে পুরনো দুর্নীতির অভিযোগ...

মুখ্যমন্ত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা, চ্যাট ফাঁস হতেই সাসপেন্ড পুলিশকর্মী!

হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমালোচনা করায় বিপাকে...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন...

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Related Articles

Popular Categories