Tuesday, November 10, 2026
30 C
Kolkata

উত্তরপ্রদেশে দলিত নাবালিকাকে গণধর্ষণ, ভাঙ্গা হয়েছিল শরীরের একাধিক হাড়, হাসপাতালে ১০ দিনের লড়াইয়ের পর মৃত্যু

উত্তরপ্রদেশে ফের নারী নির্যাতনের ভয়াবহ অভিযোগ সামনে এল। ১৬ বছরের এক দলিত নাবালিকাকে গণধর্ষণের পর গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে পালানোর অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। প্রায় ১০ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শুক্রবার মৃত্যু হয়েছে ওই কিশোরীর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজাবাদ এলাকায়। গত ১ নভেম্বর নাবালিকার বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার পর একটি ফসলের খেতের পাশে অত্যন্ত সংকটজনক অবস্থায় পড়ে ছিল মেয়েটি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার শরীরে একাধিক গুরুতর আঘাত ছিল। গলার হাড় ভেঙে গিয়েছিল। ভেঙে গিয়েছিল চোয়াল ও হাতের হাড়ও। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে চিকিৎসকদের বিশেষ ব্যবস্থায় তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হয়।পরিবারের এক সদস্যের অভিযোগ, তিনজন মিলে মেয়েটির উপর যৌন নির্যাতন চালানোর পাশাপাশি শারীরিক অত্যাচার করে। এরপর তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। হাসপাতালে কয়েক দিন ভেন্টিলেটরে রাখা হয়েছিল তাকে। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর আগে পুলিশ তার কাছ থেকে কোনও বয়ান নিতে পারেনি বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।পুলিশ জানিয়েছে, ধৃত তিন অভিযুক্তের বয়স ২০, ২১ এবং ২৮ বছর। ঘটনার রাতেই দু’জনকে গ্রেফতার করা হয়। পরের দিন তৃতীয় অভিযুক্তকে পাকড়াও করা হয়। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজন ওই নাবালিকার পরিচিত ছিল। সেই ব্যক্তিই তাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে গিয়েছিল বলে পুলিশের দাবি।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, নাবালিকা বাধা দেওয়ার চেষ্টা করায় অভিযুক্তরা তার মুখ ও হাত চেপে ধরে। এর ফলে তার শরীরের একাধিক হাড় ভেঙে যায়। এরপর তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।ফিরোজাবাদের পুলিশ আধিকারিক আদিত্য লঙ্গেশ জানিয়েছেন, তিনজনের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ জমা দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে গ্যাংস্টার আইনে পদক্ষেপ করার কথাও জানিয়েছে পুলিশ। এই ঘটনায় ফের নাবালিকাদের নিরাপত্তা এবং নারী নির্যাতন রুখতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

Hot this week

কেরলে ২০০ কোটি টাকার সড়ক দুর্নীতির অভিযোগ, ফের তদন্ত শুরু হতেই নজরে জ্ঞানেশ কুমারের ভূমিকা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে পুরনো দুর্নীতির অভিযোগ...

মুখ্যমন্ত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা, চ্যাট ফাঁস হতেই সাসপেন্ড পুলিশকর্মী!

হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমালোচনা করায় বিপাকে...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন...

Topics

কেরলে ২০০ কোটি টাকার সড়ক দুর্নীতির অভিযোগ, ফের তদন্ত শুরু হতেই নজরে জ্ঞানেশ কুমারের ভূমিকা

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে পুরনো দুর্নীতির অভিযোগ...

মুখ্যমন্ত্রীকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে সমালোচনা, চ্যাট ফাঁস হতেই সাসপেন্ড পুলিশকর্মী!

হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমালোচনা করায় বিপাকে...

মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যে পাল্টা চ্যালেঞ্জ রাহুলের, মুখোমুখি বিতর্কের ডাক, ফের মণিপুর সফরে বিরোধী দলনেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফের সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ জানালেন...

২০২৯ সালে মোদি সরকারের পতন হবে’, কোচির সভা থেকে দাবি সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের

২০২৯ সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা...

Related Articles

Popular Categories