Friday, March 6, 2026
24.4 C
Kolkata

প্রিয় ডাক্তার মনোরঞ্জন বিশ্বাসকে বদলি না করার দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর

মালদা: অনেক সময় দেখা যায়, অনেক জায়গায় ডাক্তারদের মারধোর করার অভিযোগের খবর উঠে আসে। আজ তার ভিন্ন চিত্র দেখা গেল মালদহের গোলাপগঞ্জ এলাকায় । হাসপাতালে ডাক্তারবাবুর বদলির খবর পেতেই ঝাঁপিয়ে পড়লো এলাকার বাসিন্দারা। যাতে বদলি না করা হয় তার জন্য। এই চিত্র দেখা যায় কালিয়াচকের গোলাপগঞ্জের গ্রামীণ হাসপাতালে।

জানা গিয়েছে, ডাক্তার মনোরঞ্জন বিশ্বাস প্রায় ৩৫ বছর ধরে এই গোলাপগঞ্জ গ্রামীন হাসপাতাল কর্মরত ছিলেন। মনোরঞ্জন বাবু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে ‘বিশেষ ডাক্তার’ সম্মান পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু হঠাৎ করে বুধবার সন্ধ্যায় ডাক্তারবাবুর নামে চিঠি আসে তাঁকে বদলি করা হছে। এই খবর শুনেই ক্ষোভে ফেটে পড়েন গোলাপগঞ্জ এলাকার বাসিন্দারা। এলাকার ‘নয়নের মণি’ ডাক্তারবাবুকে গোলাপগঞ্জ হাসপাতাল থেকে না সরানোর দাবিতে হসপিটাল চত্বরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।  তাঁদের একটাই দাবি, ডাক্তারবাবুকে বদলি করা যাবে না। তার জন্য যদি তাঁদের অনশনে বসতে হয় তাহলে তাই করবেন। কিন্তু ডাক্তারবাবুকে বদলি কোনমতেই করতে দেবেন না। এই নিয়ে গোলাপগঞ্জ হাসপাতাল চত্বরে বিক্ষোভ চলতে থাকে দিনভর।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories