Friday, March 6, 2026
24.4 C
Kolkata

স্টেডিয়াম তৈরির কারিগরদেরই বিশ্বকাপে থাকতে দেবে না কাতার!

২০২২ সালের ডিসেম্বর মাসে কাতারে হবে গ্রেটেস্ট শো অন আর্থের নতুন প্রতিযোগিতা। বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর মাত্র এক বছরের মত বাকি আছে। এই বিশ্বকাপকে সামনে রেখে ছয়টি নতুন স্টেডিয়াম তৈরি করেছে কাতার। বিশ্বকাপের স্টেডিয়াম প্রস্তুত করার জন্য কয়েক লাখ শ্রমিক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নেয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশটি। বিশেষ করে দক্ষিণ এশিয়া থেকে সবচেয়ে বেশি শ্রমিক গেছেন কাতারে। এখন স্টেডিয়াম বানানোর কাজ প্রায় শেষ, চলছে শেষ দিকের ঘষামাজা।

তবে যে শ্রমিকরা কষ্ট করে স্টেডিয়ামগুলো তৈরী করেছেন, সেই শ্রমিকদেরই বিশ্বকাপ শুরু হওয়ার আগে কাতার ছাড়তে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। যেন বিশ্বকাপের সময় আসা দর্শকদের চোখে না পরেন এই শ্রমিকরা!

অথচ কাতার এ বিশ্বকাপকে উপলক্ষ করে মরুভুমিতে হোটেল বানিয়েছে, দুটি বিশাল জাহাজ ভাড়া করেছে। সব মিলিয়ে এলাহী কান্ড। কিন্তু শ্রমিকদের তারা চলে যেতে বলেছে বিশ্বকাপের আগে আগে।

ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে বলেছে সব মিলিয়ে নির্মাণ শ্রমিকদের তারা পাঁচ মাসের জন্য কাতার ছাড়তে বলেছে। তবে যারা মালি ও স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত আছে তাদের থাকতে দিবে।

আর কাতারী কর্তৃপক্ষের এমন নির্দেশনার পর চিন্তায় পরে গেছেন অনেক শ্রমিক। ডেইলি মেইলের সঙ্গে বেশ কয়েকজন ভারতীয় শ্রমিক জানান তারা তাদের দেশ থেক জমি বিক্রি করো বা ঋণ নিয়ে কাতারে কাজের অনুমতিপত্র নিয়েছেন। এখন তাদের যদি জোর করে বিনা বেতনে পাঁচ মাসের ছুটিতে পাঠানো হয় তাহলে অসুবিধায় পরে যাবেন। তবে তাদের সবচেয়ে বড় ভয়টি হলো আবার তারা কাতারে ফিরতে পারবেন কি না?

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories