Friday, March 6, 2026
32.6 C
Kolkata

ভারতীয় ক্রিকেট দলের কোচ হচ্ছেন দ্রাবিড়? পরিষ্কার হলো ভবিষ্যৎ

এনবিটিভি ডেস্ক:কিছুদিনের মধ্যেই বিরাট কোহলীদের কোচ হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রবি শাস্ত্রীর। মনে করা হচ্ছিল, এরপর বিরাটদের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়। সেই জল্পনায় সম্ভবত ইতি পড়ল। এখনই হয়ত ভারতের সিনিয়র দলের কোচ হিসেবে দ্রাবিড়কে দেখা যাবে না। কারণ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) কোচের পদে ফের আবেদন করেছেন তিনি। শুধু তাই নয়, আর কেউ আবেদন করেননি। তাই সম্ভবত আরও একবার এনসিএ-র কোচ হচ্ছেন দ্রাবিড়।

 

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের কোচ হিসেবে শিখর ধাওয়ানদের সঙ্গে গিয়েছিলেন দ্রাবিড়। তারপর থেকেই তাঁর সিনিয়র দলের কোচ হওয়া নিয়ে জল্পনা বেড়েছিল।

 

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ হওয়ার জন্য উৎসাহী প্রার্থীদের আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল বিসিসিআই। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দ্রাবিড় ছাড়া কেউই আবেদন করেননি। সময়সীমা বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড। তবে কিছুদিন আগেই বোর্ডের এক সূত্র মারফৎ জানা গিয়েছিল, দ্রাবিড় যদি আবেদন করেন তবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ তিনিই হবেন।

 

বিসিসিআই-এর এক সূত্রের দাবি, ‘‘এনসিএ-এর ভোল পাল্টে দিয়েছেন দ্রাবিড়। সেই কারণে তিনিই যে ফের নির্বাচিত হতে চলেছেন, তা জানার জন্য বিশেষ বুদ্ধির প্রয়োজন হয় না।’’

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories