Friday, March 6, 2026
28.9 C
Kolkata

ফিলিস্তিনের সমর্থনে পোস্টারকে কেন্দ্র করে ২ ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নির্দেশ দিল রাজস্থানের প্রশাসন

বিজেপি শাসিত রাজ্য, রাজস্থানে ঘুরতে এসে রাজনৈতিক বার্তা দেওয়া পোস্টার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ পর্যটককে দেশ ছাড়ার নির্দেশ দিল রাজ্য সিআইডি। ‘ফ্রি প্যালেস্টাইন’ ও ‘বয়কট ইজরায়েল’ লেখা পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

পুলিশের দাবি, ওই দুই বিদেশি পর্যটক রাজস্থানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পুষ্কর-সহ কয়েকটি জায়গায় এই পোস্টার লাগিয়েছিলেন। বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে সিআইডি। পরে পোস্টারগুলি সরিয়ে ফেলা হয় এবং তারা কোথায় কোথায় গিয়েছিলেন, সেই এলাকাগুলিতেও তল্লাশি চালানো হয়।

সিআইডি কর্মকর্তাদের বক্তব্য, ভারতে আসা বিদেশি নাগরিকদের ভিসা সংক্রান্ত নিয়ম খুব স্পষ্ট। সেই নিয়ম অনুযায়ী, কোনও বিদেশি ব্যক্তি রাজনৈতিক কার্যকলাপে জড়াতে পারেন না। পোস্টার লাগানোকে তারা রাজনৈতিক কর্মকাণ্ড হিসেবেই দেখছেন।

অতিরিক্ত পুলিশ সুপার রাজেশ মীনা জানান, অন্য দেশের বিরুদ্ধে অবস্থান প্রকাশ করা বা রাজনৈতিক বার্তা ছড়ানো ভিসার শর্ত ভঙ্গের সামিল। তাই আইন মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইমিগ্রেশন ও ফরেনার্স আইনের আওতায় ওই দুই পর্যটককে নোটিস দিয়ে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে এই ঘটনাকে ঘিরে নানা মহলে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, প্যালেস্টাইনের সমর্থনে মত প্রকাশের উপর সরকার কড়া নজরদারি চালাচ্ছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা, পতাকা প্রদর্শন বা প্রতিবাদে অংশ নেওয়ার কারণেও অনেককে জিজ্ঞাসাবাদ বা আটক করার অভিযোগ উঠেছে।

বিশ্বের নানা দেশে প্যালেস্টাইনের সমর্থনে বড় বড় মিছিল হলেও ভারতে বেশ কয়েকটি প্রতিবাদ কর্মসূচি বাতিল হয়েছে বলে জানা গেছে। ফলে মতপ্রকাশের স্বাধীনতা এবং সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এই ঘটনার পর বিদেশি পর্যটকদের মধ্যেও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories