Friday, March 6, 2026
24.4 C
Kolkata

বিজেপির বিরুদ্ধে আগামীকাল কলকাতা ও নন্দীগ্রামে কৃষক রালি করবেন রাকেশ টিকাইত

কেন্দ্রীয় সরকারের নয়া কৃষক আইনের প্রতিবাদে কৃষক আন্দোলন শত দিবস ও ছাড়িয়ে গেছে অথচ এই বিষয়ে কেন্দ্রের কোনো ভ্রুক্ষেপ নেই। এখনো পর্যন্ত এই আন্দোলন পাঞ্জাব,দিল্লি, উত্তরপ্রদেশ এর মত গুটি কয়েক জায়গাতেই সীমাবদ্ধ ছিল তবে এবার এই আন্দোলনকে গোটা দেশে ছড়িয়ে দিতে উদ্ধোগী হয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। তারই অঙ্গ হিসেবে নির্বাচনের ঠিক আগে বাংলায় ১৩ মার্চ অর্থাৎ শনিবার র‌্যালি করবেন সংযুক্ত কিষান মোর্চা প্রধান রাকেশ টিকাইত। তিনি বলেছেন, ‘‌১৩ তারিখ বাংলায় আমি বৈঠক করব। র‌্যালি হবে কলকাতা ও নন্দীগ্রামে। ওখানকার কৃষকদের সঙ্গে কথা বলব।’‌
আজ রাকেশ টিকাইত গেছেন যোধপুর। সেখানে এক কৃষক সভায় তিনি অংশ নেবেন। জানা গেছে, ২৬ মার্চ কৃষক আন্দোলনের চার মাস পূর্ণ হবে। সেই উপলক্ষ্যে ওই দিন ভারত বন্‌ধের ডাক দিতে চলেছে সংযুক্ত কিষান মোর্চা। প্রশ্ন হচ্ছে, পরেরদিনই বাংলায় শুরু ভোট। তাই বন্‌ধের প্রভাব কতটা পড়বে ভোটে, তা নিয়ে থাকছে প্রশ্ন। আরও একাধিক কর্মসূচি রয়েছে কৃষক সংগঠনের।
বাংলায় ভোটের ঠিক আগে কৃষকদের এই র‌্যালি নিয়ে অনেকেই রাজনীতির গন্ধ পাচ্ছেন। বিশেষত নন্দীগ্রাম নিয়ে। সেখানেও র‌্যালি করবেন রাকেশ টিকাইত। নন্দীগ্রাম এবার বাংলার ভোটে হাইপ্রোফাইল কেন্দ্র। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তার উপর দু’‌দিন আগে নন্দীগ্রামে মমতার উপর ‘‌হামলা’‌ হয়েছে। এই পরিস্থিতিতে কৃষক সংগঠনের র‌্যালি যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে উঠল।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories