Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

কিছু নিয়ম পালন করে চললে রমজানের রোজা আপনাকে দূরে রাখবে করোনার গ্রাস থেকে,বলছে গবেষণা

নিউজ ডেস্ক : রমজানের রোজা করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সহায়ক বলে দাবি করা হয়েছে এক ব্রিটেন কেন্দ্রিক প্রতিষ্ঠানের গবেষণা প্রতিবেদনে। কারণ হিসেবে তারা বলছে রমজানে মুসলিমরা নিয়ম করে বেশ কিছু নিময়কানুন মেনে চলেন। যার প্রেক্ষিতে করোনা সংক্রমণ রোধে সহায়ক ভূমিকা পালন করে। নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে পরিস্কার-পরিচ্ছন্ন থাকা, হালাল খাবার পরিবেশন ও অতিরিক্ত খাবার থেকে বিরত থাকার কারণে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাদের শরিরে।

গত বছরের রমজানের সময় যুক্তরাজ্যে রমজানের উপবাসের ফলে মুসলিমদের মধ্যে করোনা ভাইরাসে মৃত্যুর হার বৃদ্ধি পায়নি বলে নতুন এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক পিয়ার-রিভিউড সাময়িকী গ্লোবাল হেলথে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

প্রত্যেক বছর বিশ্বের কোটি কোটি মুসলিম পবিত্র রমজান মাস পালন করেন। এ সময় ইসলামের বিধান অনুযায়ী— তারা সেহরি থেকে ইফতারের পূর্ব পর্যন্ত কোনো ধরনের খাবার এবং পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যে ৩০ লাখের বেশি মুসলিম বসবাস করেন; যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ এবং তাদের বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।

ইংল্যান্ডের এক ডজনের বেশি স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে সংগৃহীত করোনায় মৃত্যুর ডাটা বিশ্লেষণ করে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এসব এলাকায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২০ শতাংশ। গত বছরের রমজানের সময় করোনা ভাইরাসে আক্রান্তদের মৃত্যুর তুলনামূলক বিশ্লেষণে এসব তথ্য মিলেছে বলে গবেষণায় দাবি করা হয়েছে।

গবেষকরা দেখেছেন, ইংল্যান্ডের এই এলাকাগুলোতে রমজান শুরু হওয়ার পর করোনায় মৃত্যুর হার ধারাবাহিকভাবে কমে যায়। এছাড়া মৃত্যুর হার কমে যাওয়ার এই গতি পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকে। গবেষকরা বলেছেন, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রমজান মাস পালনের কারণে করোনার ক্ষতিকর কোনো প্রভাব দেখা যায়নি।

কারণ দেশটির অনেক বিশ্লেষক ও রাজনীতিবিদ গত বছর কিছু কিছু এলাকায় করোনাভাইরাসের উল্লম্ফনের জন্য নির্দিষ্ট কিছু সম্প্রদায়— বিশেষ করে মুসলিমদের দায়ী করেছিলেন।

ব্রিটেনের মুসলিমদের বৃহত্তম সংগঠন দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি) বলছে, এই গবেষণা প্রতিবেদন রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের নেতিবাচক ধারণা বাতিল করে দিয়েছে। যুক্তরাজ্যে আগামী ১৩ এপ্রিল থেকে রমজান শুরু হবে; যার দুই সপ্তাহ আগে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories