রঞ্জি ট্রফিতে রেলওয়ের বিরুদ্ধে পুরো ৭ পয়েন্ট পাওয়ার লক্ষ্যে বাংলা। শাহবাজ আহমেদ, রাহুল প্রসাদ, মুহাম্মদ কাইফের দাপটে ফলো-অন করতে বাধ্য হওয়া রেলওয়ে তৃতীয় দিনের খেলার শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৯০ রান সংগ্রহ করেছে। শাহবাজ ১৪ ওভার বল করে ২৬ রানে দুটি এবং রাহুল প্রসাদ ৩৪ রানে দুটি উইকেট পেয়েছেন। কাইফ পেয়েছেন একটি উইকেট। এই ইনিংসে রেলের পক্ষে ২৯ রান করেন বিবেক সিং। ২০ রান করে অপরাজিত রয়েছে ভার্গব মেরি। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন উপেন্দ্র যাদব (১২)। সোমবার খেলা শেষ হওয়া অবস্থায় রেলওয়ে এখনোও ১৬২ রানে পিছিয়ে রয়েছে। শেষ দিনে বাংলার সামনে ইনিংসে ম্যাচ জয়ের সম্ভবনা রয়েছে। এ দিন প্রথম ইনিংসে ৯৭/৫ অবস্থায় খেলা শুরু করে রেলওয়ে। দলের পক্ষে পালটা লড়াই শুরু করেন ভার্গব মেরি এবং উপেন্দ্র যাদব। দু’জনের জুটিতে ২০০ রানের বেশি উঠে যায়। এরপরে উপেন্দ্রকে (৭০) ফেরান কাইফ। ভার্গবকে (৯১) ফেরান রাহুল প্রসাদ। এই ইজিংসে রাহুল এবং কাইফ দুটি করে উইকেট পেয়েছেন।
Popular Categories


