Saturday, June 6, 2026
29.9 C
Kolkata

স্পিকার পদে RSS-র ছাপ! রথীন্দ্র বসুকে ঘিরে শুরু জল্পনা

পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদে রথীন্দ্র বসুর মনোনয়ন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কোচবিহার দক্ষিণের এই বিজেপি বিধায়ক পেশায় চার্টার্ড অ্যাকাউন্টট্যান্ট হলেও রাজনৈতিক মহলে তিনি আরএসএস ঘনিষ্ঠ হিসেবেই বেশি পরিচিত। শুক্রবার কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হতে চলেছেন। তবে নিরপেক্ষ সাংবিধানিক পদে একজন কট্টর আরএসএস অনুগামীকে বসানো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রথীন্দ্র বসুর প্রশংসা করলেও তাঁর বক্তব্যে ছিল প্রতিহিংসার সুর। প্রাক্তন স্পিকারের সমালোচনা করতে গিয়ে তিনি যে ধরনের মন্তব্য করেছেন, তা সংসদীয় শিষ্টাচারের পরিপন্থী বলে মনে করছেন রাজনীতিকদের একাংশ। বিরোধীদের দাবি, গত সরকারের সময় বিজেপি যে সব অভিযোগ তুলত, এখন ক্ষমতায় এসে তারা ঠিক সেই পথেই হাঁটছে। স্পিকারের মতো একটি নিরপেক্ষ আসনে নিজেদের ঘনিষ্ঠ লোককে বসিয়ে বিজেপি বিধানসভাকে দলীয় কার্যালয়ে পরিণত করতে চাইছে বলেও অভিযোগ উঠেছে।

বিধানসভার অন্দরে শপথ গ্রহণ পর্বেও এদিন সৌজন্যের অভাব স্পষ্ট ছিল। তৃণমূল বিধায়করা যখন শপথ নিতে আসছিলেন, তখন বিজেপি বিধায়কদের চিৎকার ও ধর্মীয় স্লোগানে কক্ষের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। কোনো কোনো মহলের মতে, সংখাগরিষ্ঠতার দম্ভে বিজেপি সদস্যরা বিধানসভার গরিমা ক্ষুণ্ণ করছেন। এমনকি প্রাক্তন মহিলা মন্ত্রীদের নিয়ে বিধানসভা কর্মীদের একাংশের মন্তব্য উসকে দিয়ে এক ধরণের মানসিক হেনস্থার পরিবেশ তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ।

অন্যদিকে, হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলির সাইকেলে চড়ে বিধানসভায় আসাকে নিছকই ‘সস্তা প্রচার’ বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। পেট্রোল-ডিজেলের লাগামহীন দাম নিয়ে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন দায় এড়াতে এই ধরণের নাটক করা হচ্ছে বলে তাদের মত। সব মিলিয়ে নতুন স্পিকারের নিয়োগ এবং বিধানসভার সামগ্রিক আচরণে রাজ্যে একতরফা ও একরোখা রাজনীতির কালো মেঘ দেখছেন সমালোচকরা।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories