Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

বজ্রপাতে পিরোজপুরে এক দম্পতি নিহত

 

 

জালিস মাহমুদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার গুয়ারেখা গ্রামে বজ্রপাতে স্বামী স্ত্রী নিহত হয়েছে বলে জানা যায়।

 

এই বিষয়ে উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, বজ্রপাতে নিহতরা হলেন নেছারাবাদ(স্বরূপকাঠি) উপজেলার গুয়ারেখা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবুল কালাম শেখ (৫২) এবং তার স্ত্রী জাহানারা বেগম (৪০)। এই দম্পতির চার সন্তান রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকাবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

 

স্থানীয় বাসিন্দারা জানান, ৭ জুন (সোমবার) দুপুরে মেরামতের জন্য আবুল কালাম রান্না ঘরের চালের উপরে পলিথিন লাগাতে ওঠেন। এ সময় রান্না ঘরের নিচে থেকে তার স্ত্রী জাহানারা বেগম তাকে সাহায্যে করছিলেন। হঠাৎ তাদের উপরে বজ্রপাতের ঘটনা ঘটলে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে পিরোজপুরের কলাখালী বাজারের গ্রাম্য ডাক্তার সজলের কাছে নিয়ে গেল তিনি তাদেরকে মৃত ঘোষণা করেন।

 

নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি মো. আবীর হোসাইন জানান, নিহত দুই জনের লাশ তাদের বাড়িতে আছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories