Friday, March 6, 2026
24.4 C
Kolkata

পারমাণবিক অস্ত্র ইস্যুতে ইরানকে জড়িয়ে ইসরাইলের অভিযোগ প্রত্যাখ্যান

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, মধ্যপ্রাচ্যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবো না । তিনি বলেন, ইরান পরমাণু কর্মসূচি ইস্যুতে রেডলাইন অতিক্রম করেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখত রাভানচি। -রয়টার্স
এক টুইট বার্তায় তিনি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি সম্পর্কে কথা বলার অধিকার শতশত পরমাণু অস্ত্রের মালিক দখলদার ইসরায়েলের নেই। নাফতালি ইরান নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মন্তব্য করেছেন। সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আন্তর্জাতিক ইহুদিবাদী চক্র বারবার বলে আসছে, ‘আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না।’ কিন্তু তাদের জেনে রাখা উচিত, ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নিত, তাহলে ইহুদিবাদীরা তো দূরের কথা, তাদের চেয়ে বড় শক্তিগুলোর পক্ষেও তা প্রতিহত করা সম্ভব হতো না।’ তিনি এও বলেন, ‘পারমাণবিক ও রাসায়নিক অস্ত্রসহ যেসব অস্ত্র দিয়ে সাধারণ মানুষকে গণহারে হত্যা করা যায়, সেসব অস্ত্র তৈরিতে ইসলামের বিধিনিষেধ রয়েছে এবং আমরা সে বিধিনিষেধ অক্ষরে অক্ষরে পালন করব।’
তিনি ঘোষণা দেন, ‘তার দেশ পরমাণু কর্মসূচির বিষয়ে নিজের যৌক্তিক অবস্থান থেকে সরে আসবে না এবং প্রয়োজন হলে শতকরা ৬০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দুটি শহরে আমেরিকার পরমাণু বোমা হামলায় ২ লাখ ২০ হাজার মানুষ হত্যার কথা স্মরণ করে ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন, ‘নিরপরাধ মানুষের ওপর গণহত্যা চালানো পশ্চিমাদের পাশবিক মানসিকতা থেকে উৎসারিত। কিন্তু ইসলামি প্রজাতন্ত্র ইরান এ মানসিকতায় বিশ্বাস করে না।’

ক্ষমতা গ্রহণের পর গত সোমবার প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এতে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তেল আবিবের পুরনো অভিযোগগুলো সামনে আনেন তিনি। তিনি বলেন, গেল কয়েক বছরে পরমাণু শিল্পের গবেষণা ও বিকাশে ইরান অনেক দূর অগ্রসর হয়েছে। ইরানের এই পারমাণবিক কার্যক্রম ঠেকাতে আন্তর্জাতিক তৎপরতা আরও জোরদারের দাবি জানান তিনি।একই সঙ্গে তেহরানকে মোকাবিলায় প্রয়োজনে তেলআবিব নিজেই কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories