Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

আবারও ভাঙ্গন মেদিনীপুরে,ভাসছে গ্রাম,কাঁদছে মানুষ

নদীগর্ভে সভ্যতার তলিয়ে যাওয়ার ঘটনা আমাদের ইতিহাসে উল্লেখ আছে। সেইসব সভ্যতাগুলো যে সকল গ্রাম নিয়ে গড়ে উঠেছিল একদিন তাদেরও ছিল নিজেদের ঘর,সংসার,পরিবার। তারপর কেটে  গিয়েছে দীর্ঘ কয়েকবছর। তবুও আজকের সভ্যতা থেকে মুছে যায়নি নদীভাঙ্গন,নদীগর্ভে গ্রামের পর গ্রাম তলিয়ে যাওয়া। আসলে প্রকৃতিকে বাঁধে কার সাধ্যি? তবুও যে খানে বেড়েছে কংক্রিটের আতিশজ্য সেখানে নদীগর্ভে জনবসতি তলিয়ে যাওয়া আটকানো গেলেও যে সব জায়গা এখনও শহরের ছোঁয়া পায়নি,সেই সব জায়গা আজও অহরহ ভাসছে জলে।

তেমনই ঘটনার সাক্ষী মেদিনীপুর জেলার পাশকুরা ব্লকের জগদীশপুর গ্রাম। হঠাৎ গ্রামসংলগ্ন নদীর ভাঙনে ভেসে যাচ্ছে গ্রাম। অসংখ্য বাড়ি চলে গিয়েছে জলের তলায়। যাদের পাকা বাড়ি তারা আশ্রয় নিয়েছে পাকা বাড়ির ছাদে। আর যাদের সে উপায় নেয় তারা রাস্তার উঁচু জায়গায় ত্রিপল খাটিয়ে কোনরকমে দিন গুজরান করছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ এই জগদীশপুর গ্রামের মানুষদের মাথায় আকাশ ভেঙ্গে পরেছে। ঘরবাড়ি হারিয়ে সহায় সম্বলহীন মানুষ এখন অসহায়। জলমগ্ন গ্রামের এই পরিস্থিতিতে মানুষগুলো যে ধর্মস্থানে আশ্রয় নেবে সে দরজাও বন্ধ হয়ে গিয়েছে। গ্রামের দুটি বড় মন্দির এখন জলের তলায়। জলের স্রোত বয়ে যাচ্ছে সারা গ্রামজুড়ে। নেই খাবার,নেই আশ্রয়। এমন কি পরিচ্ছন্ন পানীয় জলটুকু পর্যন্ত পাচ্ছে না মানুষ।

তবুও এখনও পর্যন্ত মেলেনি কোনও প্রশাসনিক সাহায্য। জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন All India Minority Association নামক সামাজিক সংগঠন। তাঁরা এই অসহায় মানুষগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আগামীকাল থেকে হবে খাদ্য ও জলের ব্যবস্থা। AIMAর তরফ থেকে পীরিত মানুষদের খিচুরি করে খাওয়ানোর পরিকল্পনা করা হয়েছে। মানুষগুলো এখন তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories