Friday, March 6, 2026
22.2 C
Kolkata

রোহিঙ্গাদের ‘মুসলিম কুকুর’ বলে ডাকত সেনা—আন্তর্জাতিক আদালতে গুরুতর অভিযোগ

মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের উপর হামলার আগে সেনা সদস্যরা তাদের ‘মুসলিম কুকুর’ বলে গালিগালাজ করত—এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক বিচার আদালতে। রাষ্ট্রসংঘের সর্বোচ্চ আদালতে দাখিল করা বক্তব্যে গাম্বিয়া অভিযোগ করেছে, পরিকল্পিত ঘৃণাভাষণ আর সামরিক উস্কানির মাধ্যমেই রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানো হয়।

আদালতে গাম্বিয়ার পক্ষে জানানো হয়, মায়ানমারের সেনা আধিকারিকরা প্রকাশ্যে রোহিঙ্গাদের “ভূমি থেকে মুছে ফেলার” ডাক দিয়েছিল। ২০১৭ সালের একটি ভিডিওর উল্লেখ করে বলা হয়, যেখানে সেনাদের গ্রামে ঢুকে অস্ত্র হাতে নিয়ে ‘ওই প্রাণীদের’ আক্রমণের নির্দেশ দেওয়া হচ্ছিল। এই ভাষা ও আচরণ সরাসরি গণহত্যা সনদের লঙ্ঘন বলে দাবি করা হয়।

মামলায় আরও বলা হয়েছে, ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে উত্তর রাখাইন প্রদেশে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়, শতাধিক গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় এবং নারী ও শিশুদের উপর ব্যাপক যৌন হিংসা চালানো হয়। এই ঘটনার জেরে সাত লক্ষের বেশি মানুষ দেশ ছাড়তে বাধ্য হন। যদিও মায়ানমার সরকার অভিযোগ অস্বীকার করে এটিকে ‘সন্ত্রাস দমন অভিযান’ বলে দাবি করেছে। আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories