Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

ঘরের ভিতর থেকে উদ্ধার বৃদ্ধার পচা ঝুলন্ত দেহ! চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে

সুরজিৎ দাস, নদিয়াঃ উলঙ্গ অবস্থায় ঘরের মধ্যেই এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। বাইরে থেকে তালা বন্ধ থাকায় মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। দুর্গন্ধ বের হতেই নজরে আসে সকলের। থানার ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার হাইস্ট্রীট এলাকায়। মৃত বৃদ্ধার নাম রত্না সরকার বয়স আনুমানিক 75 বছর। পেশায় অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা ছিলেন তিনি।

জানা যায়, নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার এলাকায় বাসিন্দা রত্না সরকার। অবিবাহিত হওয়ার কারণে তিনি ফ্ল্যাটে একাই থাকতেন। দীর্ঘদিন কৃষ্ণ নগর শিমুলতলা বিবেকানন্দ প্রাইমারি বিদ্যালয়ে শিক্ষাকতা করেছেন তিনি। বেশ কয়েক বছর আগেই অবসর নেন তিনি। এদিন তার ফ্ল্যাট থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। ওই বৃদ্ধা দীর্ঘদিন বাড়ি থেকে বের না হওয়ার কারণে বাড়ি থেকে না বের হলেও কারোর সন্দেহ হয়নি। আজ ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা জানলা দিয়ে দেখে উলঙ্গ অবস্থায় ঐ বৃদ্ধার মৃতদেহ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছে। ফ্ল্যাটের দরজা বাইরে দিয়ে তালা মারা রয়েছে।

এরপরই প্রতিবেশীরা খবর দেয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধার মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে। অনুমান ওই মৃতদেহটি বেশ কয়েকদিন আগে থেকেই ঝুলছিল ওই ঘরে। যদি নিজেই আত্মঘাতী হন তাহলে বাইরে থেকে তালা বন্ধ করলো কে। এই প্রশ্নই বিরম্বনায় ফেলছে এলাকাবাসী এবং প্রশাসন মহলকে। যদিও ময়নাতদন্তের পরে কি কারনে তার মৃত্যু হল তা পরিষ্কার জানা যাবে। তবে এটি আত্মঘাতী নাকি খুন করে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories