Friday, March 6, 2026
28.9 C
Kolkata

কাল ইডেনে ভারত- নিউজিল্যান্ড ম্যাচ, মাঠে বসে যাবেনা খাওয়া, মানতে হবে একগুচ্ছ নিয়ম

এনবিটিভি ডেস্কঃ ক্রিকেটের নন্দনকাননে ফের ফিরছে ক্রিকেট। শেষ বার ২০১৯ সালের ২২ নভেম্বর ভারত বনাম বাংলাদেশের দিন-রাতের টেস্ট আয়োজন হয়েছিল শহরে। তার ঠিক দু’বছর পরে ক্রিকেটের মক্কায় ফের বসতে চলেছে উৎসবের আসর। এ বার টি-টোয়েন্টি ম্যাচে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড। প্রথম দু’টি ম্যাচ রোহিত শর্মারা জিতে যাওয়ায় এই ম্যাচ নেহাতই নিয়মরক্ষার। কিন্তু ক্রিকেট-বুভুক্ষু শহরের মানুষের কাছে কোনও ক্রিকেট ম্যাচই নিয়মরক্ষার নয়। ফলে টিকিট নিয়ে সেই আগ্রহ, উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে আগের মতোই।

দু’বছর পর ক্রিকেটের আসর বসলেও স্বাভাবিক ভাবেই এ বার অনেক কিছু বদলে যেতে চলেছে। কোভিড-বিধি অনুযায়ী অনেক কিছুই মেনে চলতে হবে সমর্থকদের। কোভিড পরিস্থিতির কথা মেনে বিশেষ ব্যবস্থা নিচ্ছে সিএবি-ও। জানা গিয়েছে, প্রত্যেক দর্শককে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে। সর্বক্ষণ মাস্ক পরে থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, আসনে বসে থাকাকালীন কিছু সময় অন্তরই স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।

আগেই জানানো হয়েছে যে মাঠে ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবেন। আসনে বসার ক্ষেত্রেও থাকছে পরিবর্তন। দূরত্ববিধি বজায় রাখতে দু’টি আসন অন্তর একটি আসন ফাঁকা রাখা হবে। জলের পাউচ মিলবে স্টেডিয়ামের ভেতরেই। তবে খাবারের কোনও স্টল এ বার বসছে না। কোনও খাবার বা জলের বোতল নিয়েও দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।

শনিবার ইডেনের সামনে গিয়ে দেখা গেল অনেক ক্রিকেটপ্রেমীই টিকিট পাননি। আবার যাঁরা পেয়েছেন, তাঁদের মুখে চওড়া-হাসি। এ বার সুখ-দুঃখের মাঝেই ক্রিকেটের নন্দনকাননে বসতে চলেছে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আসর।

উল্লেখ্য, করোনার জন্য ইডেনে আইপিএল হয়নি চলতি বছর। করোনা ফের উর্ধমুখী হলেও উদ্বেগ বাড়াচ্ছে খেলার মাঠে এত দর্শকের অনুমতি দেওয়ায়। এর জন্য  করোনা আরও বাড়লে তার দায় কে নেবে, উত্তরটা সবার অজানা।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories