বিজেপি ও গোদি মিডিয়া ভারতে বসবাসকারী বাঙালি মুসলিমদের জীবন কি অতিষ্ট করে তুলেছে? বাংলার বাসিন্দা রফিকুল সর্দারের সঙ্গে সংবাদমাধ্যমের একাংশ যে আচরণ করছে তা দেখে এমনই প্রশ্ন তুলছে বামেরা। ইতিমধ্যে সমাজমাধ্যমে বাম নেতা ও বিশিষ্ট আইনজীবি সব্যসাচী চট্টোপাধ্যায়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আইনজীবি সব্যসাচী চট্টোপাধ্যায়ের পশে উপস্থিত রয়েছেন রফিকুল সর্দার। রফিকুলের অভিযোগ, বিগত কয়েকদিন ধরে কিছু মেডিয়া বাড়ি গিয়ে রফিকুলকে ‘বাংলাদেশী’ বলে দাগিয়ে দিচ্ছে। এর কুপ্রভাব পড়ছে অসহায় রফিকুলের দৈনন্দিন জীবনে। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি ও গোদি মিডিয়াকে তীব্র আক্রমণ করলেন আইনজীবি সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি বলেন, “মানুষের সরলতাকে সংবাদমাধ্যমের একটি অংশ ব্যবহার করছে।”


