Saturday, September 5, 2026
28 C
Kolkata

সামশেরগঞ্জে ৯৬ বছরের বৃদ্ধাকে ভিডিও অফিসে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে আঁতকে উঠলো নেটিজেনরা

মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বিডিও অফিসে ৯৬ বছর বয়সী ফাতেমা বিবিকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়। বৃদ্ধার পরিবার দাবি করছে, তিনি স্বাধীনতার আগেই ভারতের মাটিতে জন্মেছেন এবং প্রায় ৭০ বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন। তবুও তাঁকেও হাজির হতে হয়েছে শুনানিতে। এদিন বিডিও অফিসে মানুষের ভিড় ছিল খুব বেশি। ভিড়ের কারণে অফিস চত্বরে গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। ফলে বৃদ্ধা ফাতেমা বিবিকে তিনজন মিলে ধরে হাঁটিয়ে অফিসের ভেতরে নিয়ে যেতে হয়। হাঁটার সময় বারবার তিনি ক্লান্ত হয়ে পড়ছিলেন এবং বসে পড়ছিলেন। চলার শক্তি প্রায় ছিল না তাঁর। এই অসহায় অবস্থায় বৃদ্ধাকে অফিসে নিয়ে যাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে আঞ্চলিক একটি সংবাদমাধ্যম। ভিডিও সামনে আসতেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Topics

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories