Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

গুগল, আমাজন, ফেসবুককে পিছনে ফেলে বিশ্বের তৃতীয় ধনী কোম্পানি এখন সৌদি আরামকো

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও বাড়ছে প্রতিনিয়ত। আর তার জেরে ফুলেফেঁপে উঠছে তেল উৎপাদনকারী দেশ ও প্রতিষ্ঠানগুলোর সম্পদের পরিমাণ। বুধবার (৬ অক্টোবর) শেয়ারবাজারে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দুই ট্রিলিয়ন (দুই লাখ কোটি) ডলার মূলধনের মাইলফলক স্পর্শ করেছে সৌদি আরামকো। এর ফলে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠানের জায়গা দখল করেছে তারা।

বার্তা সংস্থা এপি’র খবর অনুসারে, বিশ্বের সবচেয়ে দামী প্রতিষ্ঠান হওয়ার দৌঁড়ে কেবল অ্যাপল ও মাইক্রোসফটের পেছনে রয়েছে সউদী আরামকো। প্রতিষ্ঠানটির বেশিরভাগ মালিকানাই সৌদি আরবের নিয়ন্ত্রণে। এর মাত্র দুই শতাংশ শেয়ার সৌদি তাদাউল শেয়ারবাজারে অন্তর্ভুক্ত।

বুধবার কার্যদিবসের মধ্যভাগে সউদী আরামকোর শেয়ারের দর উঠেছিল ৩৭ দশমিক ৬ রিয়াল বা ১০ দশমিক ০৩ মার্কিন ডলারে। তবে শেষের দিকে তা কমে ৩৭ দশমিক ২ রিয়াল বা ৯ দশমিক ৯২ ডলারে দাঁড়ায়। এরপরও মূলধনের হিসাবে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিষ্ঠান হওয়ার সম্মান অর্জন করেছে আরামকো।

সৌদি আরামকোকে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করার পরিকল্পনাটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। তার নির্দেশেই ২০১৯ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে নাম লেখায়।

সম্প্রতি বিশ্ববাজারে তেলের দাম গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তবে এতেও চাহিদা না কমায় বিপুল লাভের মুখ দেখছে সউদী আরামকো। চলতি বছরের প্রথম ছয় মাসে তাদের আয় হয়েছে আনুমানিক ৪৭ বিলিয়ন বা ৪ হাজার ৭০০ কোটি ডলার, যা গত বছর একই সময়ে তুলনায় প্রায় দ্বিগুণ। এর ফলে করোনার আঘাতে আয় কমে যাওয়ার আগে যে অবস্থায় ছিল আরামকো, দ্রুতই সেই পরিস্থিতিতে ফিরে গেছে তারা।

তবে সউদী আরামকোর আয়ের হিসাবে ওঠানামা সত্ত্বেও প্রতিষ্ঠানটি ২০২৪ সাল পর্যন্ত শেয়ারহোল্ডারদের বার্ষিক ৭৫ বিলিয়ন (সাড়ে সাত হাজার কোটি) ডলারের লভ্যাংশ দেওয়ার নীতিতে অটল রয়েছে, যার সবচেয়ে বড় অংশই পাবে সউদী সরকার।

সূত্র : ডেইলি ইনকিলাব

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories