Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

বিপরীতে শাহরুখ, বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণী নায়িকা নয়নতারা

এনবিটিভি ডেস্ক: বহুদিন সিনেমায় দেখা যায়নি শাহরুখকে। সেই কবে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জিরো’। হাতে ছবি না থাকায় সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্নের মুখেও পড়ছেন শাহরুখ। ঠিক এই সময়েই খবরে এল দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারাকে সঙ্গে নিয়েই নাকি রুপোলি পর্দায় ফের আসতে চলেছেন বাদশা খান! এই খবর যেমন বলিউড বাদশাহর ভক্তদের জন্য আনন্দের। তেমনই খুশির খবর নয়নতারার ভক্তদের জন্যও। কারণ, এই ছবির হাত ধরেই বলিউডে অভিষেক ঘটতে চলেছে এই দক্ষিনী সুন্দরীর।

হ্যাঁ, এরকমই খবর শোনা যাচ্ছে বলিউডের অন্দরে। সব নাকি রেডি। দক্ষিণী পরিচালক অ্যাটলির নতুন ছবিতেই নাকি দেখা যাবে শাহরুখ ও নয়নতারাকে।

শাহরুখ আপাতত ব্যস্ত রয়েছেন পরিচালক সিদ্ধান্ত আনন্দের ‘পাঠান’ ছবির শুটিংয়ে। এই ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন , জন আব্রাহমকে। শোনা গিয়েছে ক্যামিও একটা চরিত্রে দেখা যাবে সলমন খানকেও। এরই মাঝে নতুন এই ছবির কথা রটে গেল বলিপাড়ায়। শোনা গিয়েছে পরিচালক অ্যাটলির এই নতুন ছবি একেবারেই প্রেমের ছবি। আর পরিচালক নাকি চেয়েছিলেন তাঁর বলিউডের প্রথম ছবি শাহরুখকে নিয়ে তৈরি করতে। অ্যাটলির লেখা চিত্রনাট্যও নাকি বেশ পছন্দ হয়েছে শাহরুখের। অন্যদিকে অভিনেত্রী নয়নতারার সঙ্গে এর আগে দুটি ছবি ‘রাজা রানি’ ও ‘বিজলি’তে কাজ করেছেন অ্যাটলি। তবে এই ছবির হাত ধরেই বলিউডে পা দেবেন নয়নতারা।

সম্প্রতি মুক্তি পেয়েছে নয়নতারার ‘মুকুথি আম্মান’ ছবি। ছবিতে তাঁর অভিনয় দারুণভাবে প্রশংসা পেয়েছে। এছাড়াও ‘নেত্রিকান’ নামে এক দক্ষিণী ছবিতে দেখা গিয়েছিল নয়নতারাকে। তবে বলিউডের হাওয়ায় এখবর উড়লেও, এই ছবি নিয়ে আপাতত শাহরুখের তরফ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে নয়নতারার তরফ থেকেও কোনও সবুজ সংকেত মেলেনি।

তাই বলাই বাহুল্য, শাহরুখের বিপরীতে নয়নতারার বলিউডে অভিষেক নিঃসন্দেহে আনন্দের খবর নায়িকা ভক্তদের কাছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories