Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

শাহরুখ ভার্সেস শাহরুখ, পাঠানকে টক্কর দিতে আসছে জওয়ান

~হাফিজুর রহমান, আসোসিয়েট এডিটর, এনবিটিভি

কথায় আছে রেকর্ড হয় ভাঙ্গার জন্য, রেকর্ড ভাঙ্গা শুধু নয়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে খাদের কিনারা থেকে টেনে তুলেছে পাঠান। লসে রান করা  যশরাজ ফিল্মস প্রযোজিত পাঠান দেশে বিদেশে 1200কোটি টাকার ব্যবসা করেছে। শুধু তাই নয় দক্ষিণ যখন হিন্দি ফিল্মকে গ্রাস করতে চলেছে তখন শাহরুখ একলা হাতে রুখে দিয়েছেন, আমির খানের কল্যাণে চিনে ভারতীয় ফিল্মের বিশাল বাজার। চিনে পাঠান রিলিজ হলে আরো অনেক রেকর্ড ধূলোয় গড়াবে এ কথা বলার অপেক্ষা রাখেনা।

পাঠান 57 দিন অতিক্রম করে এখনও চলছে। আমাজন প্রাইম ওটিটি প্লাটফর্ম 22 তারিখে রিলিজ করার সঙ্গে সঙ্গে এত ভিউ হয়েছে যে ওটিটি প্লাটফর্ম ক্র্যাশ করেছে। 250 কোটির ফিল্মটি আমাজন প্রাইম 200 কোটি টাকা দিয়ে কিনেছে। 

শাহরুখের পরের রিলিজ জওয়ান। পাঠান এর স্টোরিতে  কিছু নেই, আছে চোখ ধাঁধানো ভিএফএক্স এর কামাল, ফাটাফাটি লোকেশন আর তিন কেন্দ্রীয় চরিত্রের ইন্টারঅ্যাকশান।  কথায় আছে নাথিং সাকসিড লাইক সাকসেস, তাই পাঠানের অ্যাকশন এর সাফল্যকে ক্যাশ করতে জওয়ানের পরিচালক অ্যটলি শাহরুখকে ডাবল রোল করাচ্ছে। বাপ আর ছেলে দুটি চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসছেন মহাতারকা।

কমসে কম ৬ রকম গেটআপে দেখা যাবে শাহরুখকে। ওর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী নয়নতারা, আর দীপিকাকে দেখা যাবে ক্যামিও রোলে, ফ্ল্যাশব্যাকে। আগেই বলেছি পাঠান এর মতোই জওয়ানে প্রচুর অ্যাকশন থাকছে। দক্ষিণী স্টার বিভয় সেতুপতি ছাড়াও সঞ্জয় দত্তকে দেখা যাবে  অ্যাকশন কোসেন্ট বাড়াতে। জওয়ান প্যান ইন্ডীয়ান ফিল্ম, হিন্দির পাশে দক্ষিণের বাজার পাবে ফিল্মটি। ফিল্মি স্পেকুলেশন জওয়ান, পাঠানের রেকর্ড ভাঙতে চলেছে। রিলিজের আগেই জওয়ান খরচের টাকা তুলে নিয়েছে। Netflix 200 কোটি টাকায় ওটিটি প্লাটফর্ম রাইট নিয়েছে আর ফিল্মটির টিভি রাইট নিয়েছে জি টিভি মোটা টাকা খসিয়ে। রিলিজ ডেট ছিল 2রা জুনে, মনে হয় রিলিজ ডেট পিছবে, পাঠান এর অ্যাকশনের কামাল দেখে জওয়ানেও প্রচুর অ্যাকশন থাকছে। এজন্যই শেষ মুহুর্তে সঞ্জয় দত্তকে ঢোকানো হয়েছে পাঠান এর বক্স অফিস সাফল্যকে ইতিহাস করতে চান জওয়ানের পরিচালক অ্যাটলি। আমরা অপেক্ষায়, দেখা যাক কে জেতে পাঠান না জওয়ান?

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories