১২ অক্টোবর শিলিগুড়ি কুইজ ক্লাবের আয়োজনে শেষ সাত বছর ধরে চলা কনফ্লুয়েন্স লিগ বেসড কুইজ প্রতিযোগিতা দুই দিন ধরে সম্পন্ন হয়েছে, সম্পূর্ণ আইপিএল ভঙ্গিমায়। অষ্টম বর্ষের এই প্রতিযোগিতায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার প্লে-অফ এবং ফাইনাল পরিচালনা করেন কুইজ মাস্টার মেজর চন্দ্রকান্ত নাইয়ার। তিনি একসময় ভারতীয় সশস্ত্র সেনার চিকিৎসক ছিলেন। শিলিগুড়ি কুইজ ক্লাবের কোষাধ্যক্ষ সুগতশংকর রায় বলেন, “মেজর চন্দ্রকান্তকে আনতে পেরে আমরা আনন্দিত। তিনি এবার উত্তরবঙ্গে প্রথমবার কুইজ পরিচালনা করলেন।”
মোট ১০টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিটি দলের জন্য ছিল একটি মুক্ত বিভাগ এবং স্কুল পড়ুয়াদের জন্য আলাদা বিভাগ। স্কুল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রিপাবলিক অফ কুইজ, দ্বিতীয় হয়েছে মেচি মাচোস এবং তৃতীয় হয়েছে তিস্তা টাইগার। মুক্ত বিভাগেও সাফল্য পেয়েছে রিপাবলিক অফ কুইজ, যারা প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় হয়েছে ডায়না ডাইনামাইটস, আর তৃতীয় স্থান অর্জন করেছে মহানন্দা মায়েস্ট্রোস।


