Friday, March 6, 2026
28.9 C
Kolkata

কাল শুরু কানপুর টেস্ট, অভিষেক হতে চলেছে শ্রেয়স আয়ারের

এনবিটিভি ডেস্কঃ বৃহস্পতিবার থেকে শুরু ভারত- নিউজিল্যান্ড প্রথম টেস্ট। কানপুরের এই টেস্টে নেই বিরাট কোহলি। তাই ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রাহানে। কানপুরে প্রথম টেস্টে ভারতীয় দলে অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল দু’জনের। শ্রেয়স আয়ার ও সূর্যকুমার যাদব। তাঁদের মধ্যে শ্রেয়সের খেলার কথা নিশ্চিত করেছেন প্রথম টেস্টে দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। অর্থাৎ কানপুরে ভারতীয় টেস্ট দলে অভিযেক হতে চলেছে এই ডান হাতি ব্যাটারের।

ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের সামনে রাহানে বলেন, ‘‘টেস্টে শ্রেয়সের অভিষেক হতে চলেছে।’’ তবে দলের বাকি ক্রিকেটার কারা হবেন সে বিষয়ে এখনও কিছু জানাননি তিনি।

টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল। অর্থাৎ কানপুরে ময়াঙ্ক আগরওয়াল ও শুভমন গিলকে যে ওপেন করতে দেখা যাবে তা নিশ্চিত। মিডল অর্ডারে অধিনায়ক রহাণে ও সহ-অধিনায়ক চেতেশ্বর পূজারার সঙ্গে রয়েছেন আয়ার। দল পাঁচ ব্যাটারে গেলে ছ’নম্বরে উইকেটরক্ষক হিসাবে ঋদ্ধিমান সাহার খেলার সম্ভাবনা বেশি।

সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপের দলে ছিলেন না আয়ার। অবশ্য নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের তিনটি ম্যাচেই খেলেন তিনি। এখন টেস্ট সিরিজে মিডল অর্ডারে আয়ার কেমন খেলেন সে দিকেই নজর থাকবে সবার।

বিশ্বকাপের ভারতের জঘন্য পারফরম্যান্সের পর কিউইদের বিরুদ্ধে ঘরের মাঠে টি-২০ সিরিজ জিতেছে ভারত। রোহিতের নেতৃত্ব আর রাহুল কোচিংয়ে এই সিরিজে সূচনা হয়েছে এক নতুন অধ্যায়ের। টি-২০ সিরিজে ভালো পারফরম্যান্স দেখালেও টেস্ট সিরিজে কেমন খেলেন রাহুলের ছেলেরা, সেটাই এখন দেখার।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories