উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালির রামপুর চৌমাথায় বেঙ্গল মাইনোরিটি ফোরামের উদ্যোগে এবং দেশবন্ধু ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল এসআইআর সচেতনতা সভা। সমাজে তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা, ভুয়ো খবর প্রতিরোধে সচেতনতা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মের মধ্যে দায়িত্ববোধ তৈরি করাই এই সভার মূল উদ্দেশ্য ছিল। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সিয়ামত আলি বলেন, “আজকের তথ্যপ্রযুক্তির যুগে সচেতন নাগরিক হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। ভুল তথ্য সমাজে বিভাজন তৈরি করে, তাই আমাদের লক্ষ্য সঠিক তথ্য ছড়িয়ে দেওয়া।” সংগঠনের সভাপতি আইনজীবী শেখ মইনুল হক জানান, “এসআইআর আন্দোলনের মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে চাই, শেয়ার করার আগে যাচাই করাটাই আসল সামাজিক দায়িত্ব।” সহ-সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, “সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল হওয়া প্রত্যেক নাগরিকের কর্তব্য। একটি মাত্র ভুল তথ্যও সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে।” অপর সহ-সম্পাদক শেখ ফিরোজ উদ্দিন বলেন, “এই উদ্যোগ সময়োপযোগী। এমন সচেতনতা সভা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।” সভায় উপস্থিত ছিলেন শিক্ষক জাকির হোসেন মোল্লা, মাওলানা আকবর আলি, কারী বাহারুল ইসলাম, ফজলুল হক, বিশিষ্ট চিকিৎসক ডা. নাজিমুদ্দিন মোল্লা, দেশবন্ধু ক্লাবের সভাপতি আলমগীর সরদার, সম্পাদক শরিফুল ইসলাম মোল্লা, ক্রীড়া সম্পাদক আব্দুল খালেক খান, সহ-সভাপতি নাজিমুদ্দিন হালদার, জিল্লুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা ওমর ফারুক বাপী আকুঞ্জি। উপস্থিত ছিলেন ব্লক সহ-সভাপতি রবশের মোল্লা ও স্থানীয় সমাজসেবক হাজী সিদ্দিক মোল্লা। সভা শেষে সভাপতি শেখ মইনুল হক বলেন, “সত্য তথ্যই সমাজের আসল শক্তি। এই শক্তি রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।”
Popular Categories


