Saturday, September 5, 2026
28 C
Kolkata

এসআইআর আতঙ্কে প্রাণহানির অভিযোগ, মালদার মানিকচকে শুনানির আগেই মৃত্যু প্রৌঢ় সেখ সরিফুলের

মালদায় ফের এসআইআর-এর ভয়ের মধ্যে মৃত্যুর অভিযোগ সামনে এল। এবার ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক ব্লকের নুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নিচুর তিওড়পাড়া গ্রামে। মৃত ব্যক্তির নাম সেখ সরিফুল। বয়স প্রায় ৫৫ বছর। পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।

পরিবারের দাবি, এই মৃত্যুর পেছনে রয়েছে এসআইআর সংক্রান্ত মানসিক চাপ। মৃতের ছেলেরা জানান, সেখ সরিফুলের নাম বহু বছর আগেই ভোটার তালিকায় নথিভুক্ত ছিল। কিন্তু নামের গরমিলের কারণে তার দুই ছেলে সম্প্রতি এসআইআর শুনানির নোটিস পান। সেই নোটিস পাওয়ার পর থেকেই সেখ সরিফুল গভীর উদ্বেগে ভুগছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, ছেলেদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে, এই আশঙ্কা তাঁকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। ঠিক যেদিন দুই ছেলের শুনানি হওয়ার কথা ছিল, তার আগের রাতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। ভোরে অবস্থার অবনতি হলে তাঁর মৃত্যু হয়।

মৃতের এক ছেলে বলেন, “বাবা খুব চিন্তায় ছিলেন। বারবার বলতেন, যদি আমাদের নাম কেটে দেয়, তাহলে কী হবে।” তাদের এক আত্মীয়ের জানান, এসআইআর-এর আতঙ্ক থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবার প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছে। এসআইআর সংক্রান্ত প্রক্রিয়ায় সাধারণ মানুষের মধ্যে যে ভয় তৈরি হচ্ছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে বলে মনে করছেন স্থানীয়রা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories