Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

এসআইআর নিয়ে বাড়ছে উত্তেজনা, রাজ্যে প্রায় ১৪ লক্ষ ফর্ম অসংগ্রহযোগ্য বলছে কমিশন

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় ১৪ লক্ষ এসআইআর ফর্মকে অসংগ্রহযোগ্য হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। কমিশনের এক আধিকারিক জানান, যাদের ফর্ম সংগ্রহ করা যায়নি, তারা হয় দীর্ঘদিন ধরে অনুপস্থিত, একই নাম বারবার রয়েছে, কেউ মৃত, কিংবা স্থায়ীভাবে অন্যত্র চলে গেছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত এই সংখ্যা ছিল ১৩.৯২ লক্ষ, যা সোমবারের ১০.৩৩ লক্ষ থেকে অনেকটাই বেশি।

তথ্য সংগ্রহে বুথ লেভেল অফিসাররা সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন। রাজ্যে ৮০,৬০০-এর বেশি বিএলও এই মুহূর্তে এসআইআর এর কাজে নিয়োগ করা হয়েছে। তাদের সহায়তায় রয়েছেন প্রায় ৮,০০০ সুপারভাইজার, ৩,০০০ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং ২৯৪ জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার।
এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কড়া ভাষায় চিঠি পাঠিয়েছেন। তিনি লিখেছেন, এসআইআর বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ, আগেও বারবার সতর্ক করা হলেও এখন অবস্থা অতি উদ্বেগজনক জায়গায় পৌঁছেছে।

মুখ্যমন্ত্রীর দাবি, রাজ্যে যে ভাবে এসআইআর চলছে তা পুরোপুরি অপরিকল্পিত। কমিশন নাকি কোনও প্রস্তুতি, পরিকল্পনা বা পরিষ্কার নির্দেশনা ছাড়াই এই কাজ চাপিয়ে দিয়েছে। প্রশিক্ষণের অভাব, কোন কোন নথি জরুরি তা নিয়ে বিভ্রান্তি, ভোটারদের বাড়িতে না পাওয়ার কারণে বিএলওদের ওপর চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories