Saturday, September 5, 2026
30 C
Kolkata

এসআইআর – এর শুনানিতে এবার ডাক পরল বনগাঁর বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর-এর দ্বিতীয় ধাপে রাজ্যজুড়ে শুরু হয়েছে শুনানি। এই পর্বে বহু ভোটারের কাছে হাজিরার নোটিস পৌঁছেছে। সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রবীণ ভোটার, এমনকি জনপ্রতিনিধিদের পরিবারের সদস্যরাও এই তালিকার বাইরে থাকেননি। বিষয়টি ঘিরে বিভিন্ন জেলায় রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে।এই শুনানির নোটিস পান বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারও। জানা গেছে, ২০০২ সালের ভোটার তালিকায় তার নাম না থাকায় তাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়। নোটিস পাওয়ার পর শুক্রবার তিনি নির্দিষ্ট শুনানি কেন্দ্রে গিয়ে সব নথি জমা দেন এবং আধিকারিকদের প্রশ্নের উত্তর দেন।এদিকে এই ঘটনাকে ঘিরে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস। বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস দাবি করেন, বিজেপির কয়েকজন বিধায়কের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন রয়েছে। তার বক্তব্য, অবৈধভাবে নাম তোলার অভিযোগ আগেও উঠেছে এবং বর্তমান শুনানি সেই অভিযোগকে সামনে আনছে। যদিও এই মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিজেপি।অন্যদিকে এই এসআইআর শুনানি ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories