Friday, March 6, 2026
28.9 C
Kolkata

SIR -এর শুনানির নোটিশ পেয়ে চরম দুশ্চিন্তায় সাঁইথিয়ায় হৃদরোগে মৃত্যু মালেক শেখের

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই নিয়ে রাজ্য সরকার থেকে শুরু করে বিভিন্ন মহল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ার জেরে আতঙ্ক, মানসিক চাপ ও অনিশ্চয়তায় ইতিমধ্যেই একাধিক মানুষের মৃত্যু হয়েছে।এই পরিস্থিতির মধ্যেই বীরভূম জেলায় নতুন করে উত্তেজনা ছড়াল। সাঁইথিয়া থানার দক্ষিণ সৃজা গ্রামের বাসিন্দা এক বৃদ্ধের মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মৃতের নাম মালেক শেখ। পরিবারের দাবি, ভোটার তালিকা সংক্রান্ত শুনানির নোটিশ আসার পর থেকেই তিনি চরম দুশ্চিন্তায় ভুগছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, মালেক শেখ দীর্ঘদিন রাজ্যের বাইরে উত্তরপ্রদেশের বারাণসীতে কাজ করতেন। সম্প্রতি তিনি গ্রামে ফিরে আসেন। তার দুই ছেলে জরিফ শেখ ও সরিফ শেখ এবং এক মেয়ে মকিনা বিবির জন্য ভোটার সংক্রান্ত প্রয়োজনীয় ফর্ম জমা দেওয়া হয়। তবে ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা নিকট আত্মীয়ের নাম না থাকায় তারা ‘আন-ম্যাপিং’ সংক্রান্ত নথিও জমা দেন।বুধবার মালেক শেখের সন্তানদের নামে শুনানির নোটিশ আসে। সেই খবর পাওয়ার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভেঙে পড়েন বলে অভিযোগ পরিবারের। অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের দাবি, আতঙ্ক ও দুশ্চিন্তাই তার মৃত্যুর কারণ।এই ঘটনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার খবর পেয়ে সাঁইথিয়ার তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সাবের আলি মৃতের বাড়িতে যান। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নিয়ম মানা না হওয়াতেই সাধারণ মানুষ বিপদের মুখে পড়ছেন। তার মতে, প্রশাসনিক অব্যবস্থার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories