Friday, March 6, 2026
26.7 C
Kolkata

SIR শুনানিতে তলব ৪২ বছরের দৃষ্টিহীন আলম মন্ডলকে

ডোমকলের এক দৃষ্টিহীন ভিখারিকে এসআইআর শুনানির নোটিশ দেওয়ার ঘটনায় রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এই ঘটনা আবারও দেখিয়ে দিল, এসআইআর প্রক্রিয়া সাধারণ মানুষের কাছে কতটা আতঙ্কের হয়ে উঠেছে। ডোমকল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকার বাসিন্দা আলম মণ্ডল জন্ম থেকেই পুরোপুরি দৃষ্টিহীন। বয়স ৪২ বছর। বাবা-মা বহু বছর আগে মারা গিয়েছেন। দশ ভাই-বোনের মধ্যে অধিকাংশই নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। আলম একা, অনাথ অবস্থায় জীবন কাটাচ্ছেন। পেটের দায়ে তাঁকে ভিক্ষাবৃত্তিকেই বেছে নিতে হয়েছে।

এমন অবস্থায় মঙ্গলবার হঠাৎ করেই তাঁর হাতে এসআইআর শুনানির নোটিশ আসে। নোটিশে জানানো হয়, ভোটার তালিকায় বাবার সঙ্গে বয়সের ফারাক ৫০ বছর হওয়ায় তাঁকে শুনানিতে হাজির হতে হবে। বৃহস্পতিবার দৃষ্টিহীন আলম ডোমকল বিডিও অফিসের হেয়ারিং সেন্টারে হাজির হন। তাঁর কাছে কোনও জন্ম সনদ বা শিক্ষাগত নথি ছিল না। শুধু আধার কার্ড ও রেশন কার্ড জমা দেন তিনি। আলম বলেন, “আমি এই দেশেই জন্মেছি। কোনও দিন স্কুলে যাইনি। এখন হঠাৎ করে কাগজ কোথা থেকে আনব? তার চেয়ে আমাকে জেলে ভরে দিলেই ভালো, অন্তত দু’বেলা খেতে পাব।” আলমের ভাই জয়নাল আবেদীন জানান, তাঁদের পরিবারে বহু পুরনো জমির দলিল থাকা সত্ত্বেও এই নোটিশ দেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এপিডিআর। সংগঠনের ডোমকল শাখার সম্পাদক আব্দুল গনি বলেন, এসআইআর প্রক্রিয়া অপরিকল্পিত ও অসাংবিধানিক। গরিব ও প্রান্তিক মানুষদেরই বেশি লক্ষ্য করা হচ্ছে। অবিলম্বে এই প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories