Friday, March 6, 2026
28.9 C
Kolkata

এসআইআর শুনানিতে ডাক পেলেন মহম্মদ সামি, খেলায় ব্যস্ততার কারণে হাজিরা দিতে পারবেন না বলে জানালেন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই বাড়ছে। এই আবহেই এবার শুনানির নোটিস গেল ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার মহম্মদ সামির নামে। কলকাতার কাটজুনগর এলাকার স্বর্ণময়ী বিদ্যাপীঠে তাকে হাজির হতে বলা হলেও, তিনি যে উপস্থিত থাকতে পারবেন না, তা আগেই জানিয়ে দিয়েছে তার পরিবার।

পরিবার সূত্রে জানা গিয়েছে, খেলার ব্যস্ততার কারণেই শুনানিতে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না সামির। এই মুহূর্তে তিনি বিজয় হাজারে ট্রফিতে অংশ নিতে রাজকোটে রয়েছেন। জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের দায়িত্বের কারণে নির্ধারিত দিনে কলকাতায় ফেরা তার পক্ষে সম্ভব নয় বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

কেন একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটারকে এসআইআর শুনানিতে ডাকা হল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। প্রশাসনিক সূত্রে খবর, ভোটার তালিকা সংক্রান্ত একটি ফর্মে গুরুত্বপূর্ণ তথ্য অসম্পূর্ণ ছিল। বিশেষ করে ২০০২ সালের সঙ্গে যুক্ত পরিচয় সংক্রান্ত অংশটি পূরণ করা হয়নি। সেই কারণেই নিয়ম মেনেই শুনানির নোটিস পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
এসআইআর শুনানি ঘিরে ইতিমধ্যেই নানা মহলে অভিযোগ উঠছে। অনেকের মতে, প্রক্রিয়াটি আরও সংবেদনশীলভাবে পরিচালনা করা দরকার। প্রশাসনের তরফে অবশ্য দাবি করা হয়েছে, নিয়ম অনুযায়ী সকলের ক্ষেত্রেই একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories