Friday, March 6, 2026
26.7 C
Kolkata

সিরাজের বোলিংয়ে ওভালে ইংল্যান্ড কুপোকাত, ৬ রানে ঐতিহাসিক জয় ভারতের!

ওভালের মাঠে সোমবার সকালটা ছিল ইংল্যান্ডের জয়ের খুব কাছাকাছি। মাত্র ৩৪ রান দরকার ছিল, হাতে ৪ উইকেট। সবাই ভাবছিল, ইংল্যান্ডই জিতবে। কিন্তু মুহাম্মদ সিরাজ অন্য কিছু ভেবেছিলেন। বল হাতে নামতেই একে একে সবক’টি উইকেট তুলে নিয়ে ইংরেজদের জয়ের স্বপ্ন ভেঙে দিলেন।

প্রথমে উইকেটে থাকা জেমি স্মিথকে ফিরিয়ে দিলেন সিরাজ। এরপর শুরু হলো ইংল্যান্ডের শেষ ভরসাগুলির পতন। সিরাজের সাথে দুর্দান্ত বোলিং করলেন প্রসিধ কৃষ্ণাও। ইংল্যান্ডের শেষ ব্যাটাররা সিরাজ ও প্রসিধের বল বুঝতেই পারছিলেন না। এই ভয়ংকর বোলিংয়ে মাত্র ৬ রানে ভারত জিতে নেয় এই ঐতিহাসিক ম্যাচটি। এর ফলে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি ড্র করল ভারত।

ম্যাচের সেরা হলেন মুহাম্মদ সিরাজ, তিনি একাই ৫ উইকেট নেন। ম্যাচ শেষে মুহাম্মদ সিরাজকে দেখা গেলো দু’হাত তুলে আকাশের দিকে তাকিয়ে রোনাল্ডো স্টাইলে সেলিব্রেশন করতে। লর্ডস টেস্টে হেরে যন্ত্রণায় ছিলেন সিরাজ। ম্যাঞ্চেস্টারেও জিততে পারেননি। কিন্তু ওভালে এসে সেই দুঃখ ভুলে গেলেন। তার এই বোলিংয়ে ভারত শুধু ম্যাচই জেতেনি, জিতে নিয়েছে কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয়।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories